শুক্রবার ০১ মে ২০২৬

সম্পূর্ণ খবর

বিদেশ | একটি বিশেষ নামে ডাকত পরিবার, ডিএনএ পরীক্ষা করাতেই হতবাক মহিলা, আশ্চর্য সত্য এল সামনে

AD | ০৯ জুলাই ২০২৫ ১৮ : ৩৮Abhijit Das

আজকাল ওয়েবডেস্ক: একজন মহিলা সবসময় তার ভাইবোনদের থেকে আলাদা বোধ করতেন, তিনি কৌতূহলবশত ডিএনএ পরীক্ষা করেছিলেন। কিন্তু পারিবারিক গোপন রহস্য উন্মোচিত হতেই তার পরিচয় পরিবর্তন হয়ে গেল। একটি নতুন সংস্কৃতির সঙ্গে যুক্ত হয়ে গেলেন তিনি।

ফ্রান্সের বাসিন্দা কেট-এর সবসময় মনে হত তিনি পর্তুগিজ বংশোদ্ভূত। কিন্তু তাঁর চেহারা আদল, গাঢ় গায়ের রং, সানবার্ন না হওয়ার কারণে অনেকে তাঁকে দেখে মধ্যপ্রাচ্য বা ইউরোপীয় বলে গুলিয়ে ফেলতেন। কিন্তু তাঁর ভাইবোনের সঙ্গে তাঁর চেহারার কোনও মিল ছিল না। তাঁর ভাইবোনদের গায়ের রং ফর্সা, নীল চোখ।

ছোটবেলা থেকেই কেট প্রাচীন মিশরীয় সভ্যতার প্রতি মুগ্ধ ছিলেন। তাঁর মা তাঁকে 'ছোট ক্লিওপেট্রা' বলে ডাকতেন। কিন্তু তাঁর সন্দেহ থেকেই যেত। ২০১৯ সালে, তিনি ডিএনএ পরীক্ষা করার সিদ্ধান্ত নেন। আশা করেছিলেন, ডিএনএ রেজাল্ট আশাপ্রদই হবে। এবং তাঁর মা-বাবার সঙ্গে মিলে যাবে।

পরীক্ষার ফলাফলে দেখা গিয়েছে, কেট ৫৮.৪% মিশরীয়, ২২.৯% পর্তুগিজ, ১৪.১% দক্ষিণ ইতালীয় এবং ৪.৬% আলজেরীয়। এই ফলাফল দেখে হতবাক হয়ে তিনি তাঁর মায়ের মুখোমুখি হন। মায়ের থেকে নিজের পরিচয় সম্পর্কে অস্পষ্ট, দর্শনমূলক উত্তর পেয়েছিলেন।

আরও পড়ুন: অ্যাপলের শীর্ষ পদে বসলেন এক ভারতীয়, ৩০ বছর ধরে নানা পদ সামলে সিওও হতে চলেছেন সাবিহ

আরও অনেক কিছু অপেক্ষা করছিল কেটের জন্য। ২০২২ সালে কেট একজন অপরিচিত ব্যক্তির কাছ থেকে একটি চিঠি পান। সেখানে ওই ব্যক্তি কেটের জৈবিক পিতা হিসেবে দাবি করেন। আবারও তাঁর মায়ের মুখোমুখি হয়ে কেট জানতে পারেন, যিনি তাঁকে মানুষ করেছেন তিনি তাঁর জৈবিক পিতা নন। তাঁর আসল বাবা একজন মিশরীয় ব্যক্তি, যিনি মারা গিয়েছেন।

এই কথা শুনে ভেঙে পড়েন কেট। তিনি বলেন, "যার সঙ্গে আমি কখনও দেখা করতে পারিনি তাঁর জন্য শোক করা আমার জন্য সবচেয়ে কঠিন অভিজ্ঞতা ছিল।"

এতকিছুর পরেও খুশির খবর অপেক্ষা করছিল কেটের জন্য। মিশরে তিনি তাঁর তিন ভাইবোনের খোঁজ পান। তাঁদের সঙ্গে ফের সম্পর্ক গড়ে উঠেছে তাঁর। 

কেট এখন অন্যদের ডিএনএ পরীক্ষা করার আগে চিন্তাভাবনা করার পরামর্শ দিয়েছেন। তিনি বলেন, "যদি আপনি পরীক্ষার ফলাফল মোকাবিলা করার জন্য মানসিকভাবে প্রস্তুত না হন, তাহলে পরীক্ষা না করানোই ভাল। ফলাফল আপনার পরিচয়, সম্পর্ক বদলে দিতে পারে।"


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া