শুক্রবার ০১ মে ২০২৬

সম্পূর্ণ খবর

দেশ | গাড়িতেই পোষ্যকে রেখে ঘুরতে গেল পরিবার, সারমেয়র পরিণতি জানলে চোখে জল আসবে

AG | ০৯ জুলাই ২০২৫ ১৮ : ১৫Arya Ghatak


আজকাল ওয়েবডেস্ক: উত্তরপ্রদেশে সম্প্রতি একটি পোষা ল্যাব্রাডর গাড়ির ভেতর প্রচণ্ড গরমে আটকে শ্বাসরোধ হয়ে মারা যায়। ঘটনাটি বৃন্দাবনে একটি মন্দিরে প্রার্থনা করাকালীন ঘটে। মর্মান্তিক এই ঘটনা ঘিরে স্থানীয়দের মধ্যে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে৷ চারিদিকে চাঞ্চল্য দেখা দিয়েছে৷ 

সর্বভারতীয় সসংবাদমাধ্যম সূত্রে খবর, মঙ্গলবার শ্রিয়াদ হাসপাতালের কাছে এই ঘটনাটি ঘটে। গাড়ির ভেতরে কুকুরটির লড়াইয়ের একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার পর ক্ষোভের সৃষ্টি হয়। বৃন্দাবন দর্শনে আসা এক দম্পতি তাঁদের ৫ বছরের কুকুরকে গাড়ির ভেতরে রেখে যান। জানালা সামান্য খোলা অবস্থায়। একজন নিরাপত্তারক্ষী তাদের কুকুরটিকে সঙ্গে নিয়ে যাওয়ার পরামর্শ দিলেও, তাঁরা বলেন পোষ্য ঘুমাচ্ছে। 

আরও পড়ুন - বদ্ধ ঘরে বীভৎস মৃত্যু, মৃত অবস্থায় পচাগলা দেহ উদ্ধার জনপ্রিয় অভিনেত্রীর!

বিকেলের প্রচণ্ড গরমের সঙ্গে সঙ্গে আশেপাশের লোকজন কুকুরটির মরিয়া কান্না শুনতে পেল। ঘটনার একটি ভিডিও সম্প্রতি ভাইরাল হয়েছে। সেখানে দেখা যাচ্ছে যে গাড়ির চারপাশে ভিড় জড়ো হয়েছে। কুকুরটিকে উদ্ধার করার চেষ্টা করছে। নিষ্পাপ প্রাণীটি চালকের আসনের নিচে আটকা পড়ে আছে। নড়াচড়া করতে পারছে না, জিভ বের করে বাতাসের জন্য মরিয়া হয়ে হাঁপাচ্ছে। সকলে অনেক চেষ্টা চালায় প্রানীটিকে উদ্ধারের। প্রায় ৪৫ মিনিট পর যখন দরজাটি খোলা হয়,ততক্ষণে কুকুরটি শ্বাসরোধে মারা যায়। 

স্থানীয়রা তৎক্ষণাৎ প্রাণীটির উপর জল ঢেলে রিকশা করে নিয়ে যায়। কিন্ত্য তাকে মৃত ঘোষণা করা হয়। মন্দির থেকে ফিরে এসে দম্পতি দেখতে পান তাদের গাড়ির কাছে ভিড় জমেছে। তাঁদের পোষা প্রাণীটি মারা গিয়েছে শুনে কান্নায় ভেঙে পড়েন। এই মৃত্যুর ঘটনায় ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা তীব্র নিন্দা জানিয়েছে৷ এই ধরনের অবহেলার বিরুদ্ধে কঠোর আইন এবং শাস্তির দাবি জানিয়েছেন অনেকে। প্রাণীদের প্রতি নিষ্ঠুরতা প্রতিরোধ আইনের অধীনেও পুলিশ তদন্ত শুরু করেছে।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া