শুক্রবার ০১ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Riya Patra | ০৯ জুলাই ২০২৫ ১৭ : ৩৬Riya Patra
আজকাল ওয়েবডেস্ক: গুজরাটের পর, রাজস্থান। জুনের পর জুলাই। ফের বিমান দুর্ঘটনা। মৃত্যু, হাহাকার। বুধবার ভেঙে পড়ল বিমান বাহিনীর ফাইটার জেট। রাজস্থানের চুরু জেলায় এই বিমানটি আকাশ থেকে মাটিতে পড়ে বিকট শব্দে, পড়েই টুকরো টুকরো হয়ে যায়। ঘটনার পরই সেখানে গিয়ে উপস্থিত হয় স্থানীয় প্রশাসন এবং উদ্ধারকারী দল।ইয়দুর্ঘটনায় মৃত্যু হয়েছে দুই বিমান চালকের।
জাগুয়ার, বিমান বাহিনীর ফাইটার জেট। মার্চ মাস থেকে জুলাই মাস, পাঁচ মাসে এই নিয়ে তিনবার একই ঘটনা ঘটেছে। দুর্ঘটনার কবলে পড়েছে দ্য জাগুয়ার জেট। কেন বারবার এই ফাইটার জেট দুর্ঘটনার কবলে পড়ে?
আরও পড়ুন: রাজস্থানে ভয়াবহ বিমান দু্র্ঘটনা, ভেঙে পড়ল বায়ুসেনার ফাইটার জেট
৭ মার্চ, একটি অ্যাংলো-ফরাসি SEPECAT জাগুয়ার গ্রাউন্ড অ্যাটাক ফাইটার বিমান নিয়মিত অভিযানের সময় আম্বালার কাছে ভেঙে পড়ে। সেই সময়, পাইলট নিরাপদে বেরিয়ে আসতে সক্ষম হন।
ঠিক এক মাস পর, ৩ এপ্রিল, গুজরাটের জামনগরে আরেকটি জাগুয়ার জেট বিধ্বস্ত হয়। বিমানের একটি গুরুতর কারিগরি ত্রুটির কারণে পাইলট, ফ্লাইট লেফটেন্যান্ট সিদ্ধার্থ যাদবের মৃত্যু হয়। মৃত্যুর আগে সহকর্মী পাইলটকেও বিমান থেকে বের করে দিয়েছিলেন, এবং বিমানটিকে তিনি চেষ্টা করেছিলেন ঘন জনবসতিপুর্ণ এলাকা থেকে যতটা সম্ভব দূরে উড়িয়ে নিয়ে যয়ায়ার জন্য। তার পরে ফের জুলাইয়ের শুরুতেই ভেঙে পড়ল ফাইটার জেট।
বারবার দুর্ঘটনার কবলে পড়ার কারণ হিসেবে অনেকেই মনে করে, এগুলির বয়স প্রধান অন্তরায়। জাগুয়ার জেটগুলি ১৯৭৯ সালে ভারতীয় বিমানবাহিনীতে অন্তর্ভুক্ত করা হয়। এই দুই ইঞ্জিন বিশিষ্ট যুদ্ধবিমান গুরুত্বপূর্ণ অঙ্গ। ভারতীয় বিমান বাহিনীই এই নিম্ন-উড়ন্ত যুদ্ধবিমানগুলির একমাত্র অপারেটর - যার বেশিরভাগই ফ্রান্সের ব্রেগুয়েট এবং ব্রিটিশ বিমান কর্পোরেশনের যৌথ উদ্যোগ SEPECAT থেকে প্রযুক্তি হস্তান্তরের আওতায় হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেড (HAL) দ্বারা লাইসেন্স-নির্মিত। ফ্রান্স, ব্রিটেন, নাইজেরিয়াও আগে এই ধরনের ফাইটার জেট ব্যবহার করত।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?