শুক্রবার ০১ মে ২০২৬

সম্পূর্ণ খবর

দেশ | ১৯ বছরেই আকাশ ছোঁয়ার স্বপ্ন, ইউপিএসসি দিয়ে আইএএস হতে চান চা বিক্রেতা তরুণী

AD | ০৯ জুলাই ২০২৫ ১৬ : ৩৩Abhijit Das

আজকাল ওয়েবডেস্ক: ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন (UPSC) কর্তৃক পরিচালিত সিভিল সার্ভিস পরীক্ষা দেওয়ার স্বপ্ন সকলেই দেখেন না। কারণ এটি পৃথিবীর সবচেয়ে কঠিন পরীক্ষাগুলির মধ্যে একটি। তবে, এমন কিছু উচ্চাকাঙ্খীও আছেন যাঁরা আর্থিক দুর্বলতা সত্ত্বেও পরিবারকে সাহায্য করার পাশাপাশি আমলা হওয়ার স্বপ্ন দেখেন।

ওড়িশার ঢেঙ্কানাল জেলার বাসিন্দা ১৯ বছর বয়সী শুভলক্ষ্মী পারিদা। উদাগাওঁ গ্রামের সিমিনাই এলাকাতে একটি জৈব চায়ের দোকান চালান তিনি। স্বপ্ন দেখেন আইএএস হওয়ার।

স্নাতক শেষ করার পর ইউপিএসসি পরীক্ষার প্রস্তুতির জন্য টাকা বাঁচাতে শুভলক্ষ্মী মহাত্মা গান্ধী মার্গে একটি চায়ের দোকান খুলেছিলেন। শুধু তাই নয়, তিনি তাঁর আর্থিকভাবে অসচ্ছল পরিবারকে সাহায্য করেন। তিনি একজন দিনমজুরের মেয়ে। তাঁর গল্প আর্থিকভাবে পিছিয়ে পড়া শিক্ষার্থীদের বড় স্বপ্ন দেখতে অনুপ্রাণিত করবে। যখন তাঁর বয়সী মেয়েরা সোশ্যাল মিডিয়া এবং কনটেন্ট তৈরি করে সময় কাটান, তখন শুভলক্ষ্মী তাঁর স্বপ্নকে বাস্তবে রূপ দেওয়ার জন্য একটি চায়ের দোকান চালান।

তার বাবার দৈনিক আয় ২৫০ টাকা এবং তাঁর মা ডায়াবেটিস রোগী। সে এমন কিছু করার সিদ্ধান্ত নিয়েছিল যাতে পরিবারকে আর্থিক সহায়তা এবং তাঁর অসুস্থ মায়ের ওষুধের জোগান সময়মতো করতে পারেন। 

শুভলক্ষ্মী বলেন, “আমার বাবা একজন দিনমজুর। আমার মা একজন গৃহিণী। আমরা তিন ভাইবোন। বর্তমানে আমি তৃতীয় বর্ষে পড়ছি। স্নাতক হওয়ার পর আমি আইএএস হওয়ার স্বপ্ন দেখি। কঠোর পরিশ্রম করে আমার লক্ষ্য অর্জন করতে চাই। কারণ আমার বিশ্বাস কঠোর পরিশ্রম এবং দৃঢ় ইচ্ছাশক্তি ছাড়া সাফল্যের কোনও শর্টকাট নেই। কঠোর পরিশ্রমের মাধ্যমে আমার স্বপ্নকে বাস্তবায়িত করা ছাড়া আমি পৃথিবীতে আর কিছুই চাই না।”


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া