শনিবার ০৪ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
Soma Majumdar | | Editor: শ্যামশ্রী সাহা ০৯ জুলাই ২০২৫ ১৬ : ০৩Soma Majumder
আজকাল ওয়েবডেস্কঃ আধুনিক যুগে অনেকেই নিজেকে নির্ভীক বলে দাবি করেন। বিজ্ঞান কিন্তু ভিন্ন কথা বলে। মানুষ ভয়ের দীর্ঘ তালিকা নিয়ে জন্মায় না ঠিকই। তবে জন্ম থেকেই মনের গভীরে ঘাপটি মেরে থাকে দুটি ভয়। মনোবিজ্ঞানী এবং স্নায়ুবিজ্ঞানীরা একমত যে আমরা সেই দুটি ভয় নিয়েই পৃথিবীতে আসি।
গবেষণায় দেখা গিয়েছে, মানুষের জন্মগত দুটি ভয় হল-পড়ে যাওয়ার ভয় এবং জোরালো শব্দের ভয়। এই ভয়গুলো আমাদের মস্তিষ্কে মৌলিক বেঁচে থাকার প্রক্রিয়া হিসেবে গেঁথে আছে। এক্ষেত্রে ছয় মাস বয়সি শিশুদের নিয়ে পরিচিত "ভিজ্যুয়াল ক্লিফ" পরীক্ষা করা হয়। যেখানে শিশুদের একটি স্বচ্ছ পৃষ্ঠের উপর রাখা হয়েছিল। শুনতে অবাক লাগলেও পরীক্ষাটিতে বেশিরভাগ শিশু স্বচ্ছ গ্লাসের ওপর দিয়ে চলতে ভয় পায়। যদিও তার নিচে প্রকৃত গর্ত নেই। তবুও উচ্চতা দেখে পড়ে যাওয়ার ভয় পায় তারা। শিশুদের প্রতিক্রিয়া ইঙ্গিত দেয় যে এটি মানুষের সহজাত একটি ভয়।
জোরালো শব্দের ভয়ও জন্ম থেকেই মানুষের মনে থাকে। এক্ষেত্রে নবজাতকদের মধ্যে 'অ্যাকোস্টিক স্টার্ল রিফ্লেক্স' দেখা যায়। অর্থাৎ ধাতুর ঝনঝন শব্দ বা বেলুন ফেটে যাওয়ার মতো তীক্ষ্ণ শব্দের প্রতিক্রিয়ায় হঠাৎ কান্না বা কান্নার মতো অনুভূতি প্রকাশ করে শিশুরা। স্নায়ুবিজ্ঞানীদের মতে, এই প্রতিফলন স্বয়ংক্রিয় এবং মস্তিষ্কের আদিম বেঁচে থাকার প্রক্রিয়ার অংশ, যা শরীরকে সম্ভাব্য হুমকির প্রতি দ্রুত প্রতিক্রিয়া জানাতে সাহায্য করে। এই দুটি ভয় সকলের মধ্যেই একইরকম থাকে এবং সমস্ত সংস্কৃতি কিংবা সমাজে লক্ষ্য করা যায়।
মাকড়সার ভয়, অন্ধকার বা জনসমক্ষে কথা বলার মতো অন্যান্য সমস্ত ভয় অভিজ্ঞতা, পারিবারিক প্রভাব এবং সাংস্কৃতিক প্রেক্ষাপটের মাধ্যমে মানুষ মধ্যে আসে। বেশিরভাগ ভয় পরবর্তী জীবনে অন্যদের পর্যবেক্ষণ বা ব্যক্তিগত অভিজ্ঞতার মাধ্যমে বিকশিত হয়।
বিংশ শতাব্দীর গোড়ার দিকে বিখ্যাত "লিটল অ্যালবার্ট" পরীক্ষা দেখিয়েছিল যে ভয়কে কতটা সহজেই নিয়ন্ত্রণ করা যায়। সেই গবেষণায় প্রমাণিত হয়েছে, যে শিশু প্রথমে সাদা ইঁদুরকে ভয় পেত না। পরবর্তীকালে বারবার জোরে শব্দের সঙ্গে যুক্ত হওয়ার পরে ইদুঁর ভয় পেতে শুরু করে। সবশেষে বলা যায় যে মানুষ কেবল দুটি মৌলিক ভয় নিয়ে জন্মগ্রহণ করে, যেখানে বাকি ভয়গুলো চারপাশের পরিবেশের মাধ্যমে রপ্ত করে।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?