সোমবার ০৪ মে ২০২৬

সম্পূর্ণ খবর

বিদেশ | সারাদিন কটি ডিম আপনি খেতে পারেন, কী বলছেন পুষ্টিবিদরা

Sumit | ০৯ জুলাই ২০২৫ ১৩ : ৫৭Sumit Chakraborty

আজকাল ওয়েবডেস্ক: একজন সুস্থ মানুষের জন্য প্রতিদিন ১-২টি ডিম খাওয়া নিরাপদ। তবে, যাদের হৃদরোগ বা উচ্চ কোলেস্টেরলের সমস্যা আছে, তাদের ক্ষেত্রে ডিমের পরিমাণ সীমিত রাখা উচিত এবং চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত। 


ডিমের কুসুম ও সাদা অংশ:
ডিমের সাদা অংশে প্রোটিন বেশি থাকে এবং চর্বি ও কোলেস্টেরল কম থাকে। ডিমের কুসুমে ভিটামিন, মিনারেল এবং কিছু ফ্যাট থাকে। সুস্থ মানুষের জন্য প্রতিদিন ১টি ডিমের কুসুম এবং প্রয়োজনে আরও কিছু ডিমের সাদা অংশ খাওয়া যেতে পারে। 


ডিমের উপকারিতা:
ডিমের মধ্যে প্রোটিন, ভিটামিন, মিনারেল এবং অন্যান্য পুষ্টি উপাদান থাকে যা শরীরের জন্য খুবই প্রয়োজনীয়। ডিম পেশি গঠন, রোগ প্রতিরোধ এবং সামগ্রিক স্বাস্থ্যের জন্য গুরুত্বপূর্ণ।


বিশেষ ক্ষেত্রে:
যাদের হৃদরোগ বা উচ্চ কোলেস্টেরলের সমস্যা আছে, তাদের প্রতিদিন ডিম খাওয়ার আগে চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত। কিছু ক্ষেত্রে, তাদের জন্য ডিমের পরিমাণ সীমিত করা বা ডিমের সাদা অংশ খাওয়া ভালো হতে পারে।


আমাদের মধ্যে অনেকেই হাই ব্লাড প্রেশারে ভোগেন। আর দিন দিন এই রোগে আক্রান্তের সংখ্যাটা বেড়েই চলেছে। মুশকিল হল, একবার এই অসুখে আক্রান্ত হলে নানা মুণি নানা মত দেওয়া শুরু করে দেন। কেউ বলেন এটা খাবেন না তো, কেউ বলেন এটা খাবেন না। এমনকী অনেকে তো হাই প্রেশারের রোগীদের ডিম খেতেও বারণ করেন।


হাই প্রেশারে ভুক্তভোগীদের হার্টের অসুখে আক্রান্ত হওয়ার আশঙ্কা থাকে বেশি। তাই তাঁদের হাই কোলেস্টেরল সমৃদ্ধ খাবার এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়। আর এমনই একটি হাই কোলেস্টেরল সমদ্ধ খাবার হল ডিম। আসলে ডিমের কুসুমে শরীরের প্রয়োজনের তুলনার বেশি কোলেস্টেরল রয়েছে। আর এটাই হল সমস্যার বিষয়। তাই হাই ব্লাড প্রেশারে ভুক্তভোগীদের গোটা ডিম খেতে বারণ করা হয়।


গোটা ডিম না খেলেও সাদা অংশ অনায়াসে খাওয়া যায়। আসলে ডিমের কুসুমে রয়েছে কোলেস্টেরল। এর সাদা অংশে প্রোটিন ছাড়া তেমন কিছু নেই। তাই হাই প্রেশারে ভুক্তভোগীর চাইলে দিনে ১টা কেন, ২-৩টে ডিমের সাদা অংশ খেতে পারেন। এতে উপস্থিত প্রোটিন পেশির জোর বাড়াবে। পাশাপাশি ইমিউনিটি চাঙ্গা রাখার কাজেও এই পুষ্টি উপাদানের জুড়ি মেলা ভার। এমনকী দেহে একাধিক হরমোন তৈরিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা নেয় ডিমের প্রোটিন। 


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া