শনিবার ০২ মে ২০২৬
সম্পূর্ণ খবর
নিজস্ব সংবাদদাতা | | Editor: Syamasri Saha ০৯ জুলাই ২০২৫ ১২ : ৩১Akash Debnath
আজকাল ওয়েবডেস্ক: এ যেন মানবতা ও ক্রূরতার এক আশ্চর্য আখ্যান! মনিবের জীবন বাঁচাতে নিজের শরীর থেকে একটি কিডনি হাসিমুখে দান করেছিলেন অধস্তন কর্মী। ভেবেছিলেন, এই ত্যাগের পর দু’জনের সম্পর্ক আরও দৃঢ় হবে। কিন্তু প্রতিদানে জুটল কেবলই লাঞ্ছনা এবং অপমান। শেষে চাকরি থেকেই বরখাস্ত করা হল তাঁকে! আমেরিকার লং আইল্যান্ডের বাসিন্দা ডেবি স্টিভেন্সের এই করুণ কাহিনিই ঝড় তুলেছে সমাজমাধ্যমে। কর্মক্ষেত্রের নৈতিকতা নিয়ে তুলে দিয়েছে এক বড়সড় প্রশ্নচিহ্ন।
ঘটনার সূত্রপাত বছর খানেক আগে। ৪৭ বছর বয়সী ডেবি জানতে পারেন, তাঁর বসের কিডনি খারাপ হয়ে গিয়েছে। কিডনি প্রতিস্থাপন অত্যন্ত জরুরি। বসের জীবন বাঁচাতে সাহায্যের হাত বাড়িয়ে দেন ডেবি। এর ফলে তাঁর বস কিডনি পান। সর্বোপরি ফিরে পান নতুন জীবন। ডেবির এই নিঃস্বার্থ আত্মত্যাগ তখন প্রশংসিত হয়েছিল সর্বত্র।
কিন্তু গল্পের মোড় ঘুরে যায় অস্ত্রোপচারের পর ডেবি কাজে ফিরতেই। তিনি ভেবেছিলেন, তাঁর এই বিশাল ত্যাগের পর কর্মক্ষেত্রে বাড়তি সহানুভূতি পাবেন। কিন্তু বাস্তবে ঘটল ঠিক তার উল্টো। অস্ত্রোপচারের পর তাঁর শারীরিক কিছু সমস্যা দেখা দেয়। তিনি বসকে অনুরোধ করেন, তাঁকে যেন কিছুটা হালকা কাজ দেওয়া হয়। পাশাপাশি অনুরোধ করেন তাঁকে যেন অফিসের শৌচাগার ব্যবহারের অনুমতি দেওয়া হয়।
ডেবির অভিযোগ, তাঁর বস সেই সামান্য অনুরোধটুকুও রাখেননি। শুধু তাই নয়, এরপর থেকেই শুরু হয় তাঁর উপর মানসিক অত্যাচার। প্রথমে তাঁকে পদাবনতি করে একটি গুরুত্বহীন পদে পাঠানো হয়। তারপর তাঁকে মূল অফিস থেকে সরিয়ে ৫০ মাইল দূরের এক গুদামঘরে বদলি করা হয়, যেখানে শৌচাগারের অবস্থাও ছিল অত্যন্ত শোচনীয়। ডেবির কথায়, “আমি ওঁর জীবন বাঁচানোর জন্য আমার শরীরের একটি অংশ দিয়ে দিলাম, আর উনি আমাকে একপ্রকার তাড়িয়ে দিলেন।”
অপমানের এখানেই শেষ নয়। কয়েক মাস পরেই ‘ঠিকমতো কাজ করছেন না’ এই অজুহাত দেখিয়ে ডেবিকে চাকরি থেকে বরখাস্ত করা হয়। এই চরম বিশ্বাসঘাতকতায় ভেঙে পড়ে তিনি আইনের দ্বারস্থ হন ডেবি। প্রতিবন্ধী কর্মীদের প্রতি বৈষম্যমূলক আচরণের অভিযোগে তিনি কর্তৃপক্ষের বিরুদ্ধে মামলা দায়ের করেন। ঘটনাটি প্রকাশ্যে আসতেই তীব্র বিতর্ক শুরু হয়েছে। কর্মক্ষেত্রে মানবিকতা এবং নৈতিকতা কি এতই ঠুনকো? এই চরম অবিচার কি শুধুই এক বিচ্ছিন্ন ঘটনা, নাকি কর্পোরেট দুনিয়ার এটাই ছবি? প্রশ্ন তুলছেন নেটিজেনদের একটি বড় অংশ।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?