শুক্রবার ০১ মে ২০২৬
সম্পূর্ণ খবর
AG | ০৯ জুলাই ২০২৫ ১১ : ৩৮Arya Ghatak
আজকাল ওয়েবডেস্ক: দক্ষিণ মুম্বাইয়ে সম্প্রতি এক ডাক্তার যুবক নবি মুম্বাইয়ের সংযোগকারী অটল সেতু সেতু থেকে সমুদ্রে ঝাঁপ দেওয়ার পর নিখোঁজ হয়েছেন বলে জানা গিয়েছে। সোমবার রাতে পুলিশ একটি বৃহৎ পরিসরে অনুসন্ধান অভিযান শুরু করেছে। মঙ্গলবার পর্যন্ত অভিযান চালান হয়েছে। ঘটনা ঘিরে চাঞ্চল্য।
সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, নিখোঁজ যুবকের নাম ডঃ ওমকার ভগবান কাভিটকে। নবি মুম্বাইয়ের কালামবোলির বাসিন্দা তিনি। জেজে হাসপাতালের একজন মেডিকেল অফিসার। প্রায় ছয় বছর ধরে কাজ করছিলেন ওমকার। পুলিশ সূত্রে, রাত পৌনে ১০ টা নাগাদ ডঃ কাভিটকের গাড়ি সেতুর উপর পার্ক করা অবস্থায় পাওয়া যায়। অটল সেতু কন্ট্রোল রুমের কর্মীরা গাড়িটি অদৃশ্য অবস্থায় দেখতে পেয়ে নবি মুম্বাই পুলিশকে খবর দেন। উলওয়া থানার কর্মকর্তারা এসে গাড়ির ভেতরে একটি মোবাইল ফোন দেখতে পান।
সম্প্রতি ডায়াল করা নম্বরগুলিতে যোগাযোগ করে পুলিশ নিশ্চিত হতে সক্ষম হয় যে গাড়িটি ডঃ কাভিটকের। সেতুর সিসিটিভি ফুটেজও তার প্রমাণ মেলে।
পুলিশ আরও জানায়, সোমবার রাত ৯ টা নাগাদ ওমকার তাঁর মা কে শেষবার ফোন করেন। তিনি শীঘ্রই রাতের খাবার খেতে বাড়ি ফিরছেন বলে জানান তাঁর মা কে৷ ঘটনার পূর্ববর্তী কী কী হয়েছিল তা তদন্তের চেষ্টা চলছে। তদন্তের অংশ হিসেবে পুলিশ পরিবারের সদস্য, বন্ধুবান্ধব ও হাসপাতালের সহকর্মীদের সঙ্গে কথা বলছে।
কোনও লিখিত নোট বা বার্তা পাওয়া যায়নি এখনও পর্যন্ত। বর্তমানে পুরো ঘটনার তদন্ত চলছে। এর পেছনে অন্য কোনও গোপন কারণ আছে কিনা খতিয়ে দেখছে পুলিশ৷
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?