শুক্রবার ০১ মে ২০২৬

সম্পূর্ণ খবর

দেশ | ১০ এবং ১৫ বছরের পুরনো গাড়িকে আর জ্বালানি বিক্রি করা হবে না, নির্দেশ জারি এই রাজ্যের

Sumit | ০৮ জুলাই ২০২৫ ১৯ : ৫৭Sumit Chakraborty

আজকাল ওয়েবডেস্ক: দিল্লি সরকারের ভোলবদল। ১০ বছরের সমস্ত পেট্রল এবং ডিজেল গাড়িকে আর জ্বালানি দেওয়া হবে না। এবিষয়ে একটি অর্ডার ইতিমধ্যে জারি করা হয়েছে। শুধু দিল্লি নয়, দিল্লি সংলগ্ন ৫ টি জেলাতেও এই নির্দেশিকা বহাল থাকবে।


মঙ্গলবার একটি বিশেষ বৈঠক হয়। সেখানেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নভেম্বর মাস থেকে দিল্লিতে চলা সমস্ত ১০ বছরের গাড়ি আর জ্বালানি পাবে না। এই বিষয়টি নিয়ে কয়েকদিন আগেই একটি রিভিউ করার আবেদন করা হয়েছিল। সেবারে কিছুদিন সময় নেওয়ার কথা বলা হয়েছিল। 


জুলাই মাস থেকেই দিল্লি সরকার একটি পরিবেশ দূষণ নিয়ে সচেতনতা শুরু করেছিল। দিল্লিতে যেভাবে দূষণের করাল গ্রাস রয়েছে সেখানে এর বিরুদ্ধে কড়া ব্যবস্থা গ্রহণে মরিয়া ছিল দিল্লির নতুন সরকার। এরপরই দিল্লির সরকার সিদ্ধান্ত নেয় ১০ বছরের ডিজেল গাড়ি এবং ১৫ বছরের পেট্রোল গাড়িকে আর জ্বালানি দেওয়া হবে না। কোনও পেট্রল পাম্প এদেরকে আর জ্বালানি বিক্রি করবে না।


এই কাজে নজরদারির জন্য প্রতিটি পেট্রল পাম্পে থাকবে অটোমেটেড ক্যামেরা। দিল্লি ট্রাফিক পুলিশ এবিষয়ে কড়া পদক্ষেপ গ্রহণ করবে। যদি নির্দেশ অমান্য করা হয় তাহলে সেখানে জরিমানা হবে বলেও খবর মিলেছে। 


এই খবর সামনে আসতেই প্রতিবাদের ঝড় ওঠে। চাপে পড়ে দিল্লির সরকার এই নিয়ম আপাতত তুলে নেন। দিল্লির পরিবেশ মন্ত্রী মনজিন্দর সিং সিরসা বলেন, পুরনো গাড়ি নিয়ে তারা নতুন কিছু চিন্তাভাবনা করছেন।


বিষয়টিতে হস্তক্ষেপ করেন দিল্লির লেফটেল্যান্ট গভর্নর ভি কে স্যাক্সেনা। তিনি জানান, এর সঙ্গে বহু মানুষের রোজগার জড়িত রয়েছে। তাই এখনই এত কড়া পদক্ষেপ গ্রহণ করা যাবে না। তিনি দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তাকে একটি চিঠি লিখে এবিষয়ে জানান। এবার এই সিদ্ধান্ত নিয়ে দিল্লিতে কোন নতুন ঝড় উঠবে তার দিকে তাকিয়ে রয়েছে সকলে। এত সহজে এর মিটমাট হবে বলে মনে করছেন না কেউই। 


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া