শুক্রবার ০১ মে ২০২৬
সম্পূর্ণ খবর
AD | ০৮ জুলাই ২০২৫ ১৮ : ৫৮Abhijit Das
আজকাল ওয়েবডেস্ক: ভারতে অসংখ্য রেস্তোরাঁ রয়েছে। সাধারণত গ্রাহকদের জন্য খাবার পরিবেশন করলেও কিছু রেস্তোরাঁ জনসাধারণের কাছে প্রিয় স্থান হয়ে ওঠে। যেই কারণেই হোক না কেন, কিছু রেস্তোরাঁ খুব সফল এবং বিখ্যাত হয়ে উঠেছে ভারতে। এরকমই একটি খাবারের দোকান হল হরিয়ানার মুর্থালের আম্রিক সুখদেব ধাবা। যা দিল্লি-এনসিআরের বাইরেও গ্রাহকদের আকর্ষণ করতে সক্ষম হয়েছে।
১৯৫৬ সালে সরদার প্রকাশ সিং কর্তৃক আম্রিক সুখদেব ধাবা প্রতিষ্ঠা করা হয়েছিল মূলত ট্রাক চালকদের চাহিদা মেটানোর জন্য। বর্তমানে তাঁর ছেলে আম্রিক সিং এবং সুখদেব সিং এটির দেখাশোনা করেন। এই ধাবাটিতে প্রথমে ডাল রুটি, সবজি এবং ভাতের মতো সাধারণ খাবার খাটের উপর পরিবেশন করা হত। গোড়াপত্তনের পর থেকেই ধাবাটি উত্তর ভারতীয় এবং দক্ষিণ ভারতীয় সুস্বাদু খাবারের একটি বহুমুখী স্থান হিসেবে গড়ে উঠেছে। চাইনিজ, কন্টিনেন্টাল-সহ অনেক আন্তর্জাতিক খাবারও রয়েছে তালিকায়।
১৯৯০ সাল নাগাদ দুই ভাই ভ্রমণকারীদের জন্য ধাবাটিকে একটি আকর্ষণীয় স্থান করে তোলার জন্য এতে বিনিয়োগ করেছিলেন এবং ২০০০ সালে একটি নতুন ভবনে স্থানান্তরিত করে আধুনিক চেহারা দিয়েছিলেন। এরপর থেকেই পাঞ্জাব এবং হিমাচলে ভ্রমণকারী উচ্চবিত্ত গ্রাহকরা ক্রমশ এই ধাবার গ্রাহক হতে শুরু করেন।
আম্রিক সুখদেব ধাবা বিশ্বের সেরা ১০০টি আইকনিক রেস্তোরাঁর তালিকায় স্থান পেয়েছে। ইনস্টাগ্রামে একজন ইনফ্লুয়েন্সার রকি সাগু ক্যাপিটাল ধাবার একটি ভিডিও শেয়ার করেছেন যেখানে তিনি তাঁদের ব্যবসায়িক মডেল সম্পর্কে কথা বলেছেন এবং কিছু আকর্ষণীয় তথ্য শেয়ার করেছেন।
রকি দাবি করেছেন, ধাবাটি রোজ প্রায় ১০ হাজার গ্রাহককে খাবার পরিবেশন করে থাকে। এর বার্ষিক আয় প্রায় ১০০ কোটি টাকা। ৫০০-এর উপর কর্মী কাজ করেন ধাবাটিতে। রকি উল্লেখ করেছেন যে আম্রিক সুখদেব গ্রাহকদের সাথে আস্থা অর্জন করেছেন। ট্রাক ড্রাইভার এবং ক্যাব ড্রাইভারদের বিনামূল্যে বা কম দামে খাবার পরিবেশন করতেন। এর ফলে একটি বিশ্বস্ত গ্রাহক ভিত্তি তৈরি হয়েছে। যা পরবর্তীতে আরও ফুলে ফেঁপে উঠেছে।
অসাধারণ সাফল্য সত্ত্বেও, আম্রিক সুখদেব ধাবা কখনও বিজ্ঞাপনের সাহায্য নেয়নি। কেবল গ্রাহকদের মুখের কথার উপর নির্ভর করেই তাদের এই সাফল্য।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?