শুক্রবার ০১ মে ২০২৬

সম্পূর্ণ খবর

বিদেশ | আর দরকার নেই হোয়াটসঅ্যাপ, ফোনেই রয়েছে অসাধারণ শক্তি, কাজ করবে ইন্টারনেট ছাড়াই

Sumit | ০৮ জুলাই ২০২৫ ১৮ : ২৪Sumit Chakraborty

আজকাল ওয়েবডেস্ক: কতদিন ধরে আর হোয়াটসঅ্যাপের ওপর আপনি নির্ভর করে থাকবেন। সেটাই এখন লাখ টাকার প্রশ্ন। যত দিন এগিয়ে চলেছে ততই এই অ্যাপের বিকল্প তৈরি করার জন্য সকলে অপেক্ষা করছে। সেই তালিকায় এবার চলে এল আর একটি নাম।


টুইটারের একসময় প্রধান জ্যাক ডোরসে তার নতুন একটি আবিষ্কার করে সকলকে চমকে দিয়েছেন। তিনি বিটচ্যাট নামে একটি অ্যাপকে ডিজাইন করেছেন। এটি কাজ করবে আপনার ফোনের ব্লুটুথ দিয়ে। এখানে কোনও ইন্টারনেট পরিষেবা দরকার নেই। সেন্ট্রাল সার্ভিস লাগবে না। দরকার নেই কোনও ফোন নম্বর বা ইমেল।


তার মতে, ফোনে সবার আগে ছিল ব্লুটুথ। তবে কালে কালে মানুষ তাকে ভুলেছে। তবে এই শক্তিশালী ক্ষমতাকে ফের একবার তিনি ফিরিয়ে নিতে চান। এটি দিয়ে আপনি নিজের হোয়াটসঅ্যাপের মতোই কাজ করতে পারবেন। সেখানে থাকবে স্টোরেজ ঠিক যেমন হোয়াটসঅ্যাপে থাকে। 


বিটচ্যাটের একটি নির্দিষ্ট দূরত্ব থাকবে। সেখান থেকে এটি আরামে কাজ করতে পারবে। যেহেতু এর সঙ্গে ইন্টারনেট থাকছে না তাই এটি বেশি দূরত্বে কাজ করতে পারবে না। তবে এটি ইতিমধ্যে সকলের মধ্যে সাড়া ফেলে দিয়েছে। 


ডরসি ঘোষণা করেছেন, ‘বিটচ্যাট’ অ্যাপটি এখনও পরীক্ষামূলক পর্যায়ে থাকলেও আগ্রহী ব্যবহারকারীরা ‘টেস্টফ্লাইট’ নামের একটি অ্যাপের মাধ্যমে এর পরীক্ষামূলক সংস্করণটি ব্যবহার করতে পারেন।


এছাড়াও অ্যাপটির ‘হোয়াইট পেপার’ গিটহাব-এ প্রকাশ করেছেন ডরসি। হোয়াইট পেপার এমন এক ধরনের ডকুমেন্ট বা নথি, যেখানে নতুন প্রযুক্তি বা অ্যাপের কাজ করার পদ্ধতি, উদ্দেশ্য ও প্রযুক্তিগত বিশ্লেষণ বিস্তারিতভাবে লেখা থাকে। যাতে মানুষ বুঝতে পারেন অ্যাপটি কীভাবে কাজ করে।
ডরসির অ্যাপটি কাছাকাছি থাকা বিভিন্ন ডিভাইসের মধ্যে অস্থায়ী ও এনক্রিপ্ট করা যোগাযোগকে সম্ভব করে তোলে। ফলে অ্যাপের বিভিন্ন মেসেজ নিরাপদ ও দীর্ঘসময় ধরে সংরক্ষিত হয় না।


ব্যবহারকারীরা যখন বিভিন্ন জায়গায় চলাফেরা করেন তখন তাদের হাতে থাকা ফোন স্থানীয় ‘ব্লুটুথ ক্লাস্টার’ তৈরি করে, অর্থাৎ কাছাকাছি থাকা ফোনগুলো নিজেদের মধ্যে একটি নেটওয়ার্ক তৈরি করে নেয়। নেটওয়ার্কের মাধ্যমে একটি ফোন থেকে আরেক ফোনে মেসেজ পাঠানো যায়।
এভাবে, বিভিন্ন বার্তা এক ডিভাইস থেকে আরেকটিতে ‘রিলে’ হয়ে চলতে থাকে, ফলে মেসেজ সেই সব ব্যবহারকারীদের কাছেও পৌঁছাতে পারে, যারা সরাসরি ব্লুটুথ রেঞ্জের মধ্যে নেই। এভাবে এটি ওয়াইফাই ও মোবাইল নেটওয়ার্ক ছাড়াও কাজ করে।


‘বিটচ্যাট’ অ্যাপের আরও এক গুরুত্বপূর্ণ দিক হচ্ছে, এখানে কিছু ‘ব্রিজ’ ডিভাইস ব্যবহৃত হয় যেগুলো কাছাকাছি থাকা আলাদা বিভিন্ন ‘ব্লুটুথ ক্লাস্টার’-এর মধ্যে সংযোগ তৈরি করে। ফলে পুরো নেটওয়ার্ক সিস্টেমটি আরও বড় পরিসরে কাজ করতে পারে। অ্যাপটির আরও কিছু বৈশিষ্ট্য রয়েছে, যেমন– মেসেজের বার্তা কেবল ব্যবহারকারীর ডিভাইসেই সংরক্ষিত হয়, অন্য কোথাও নয়। 


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া