শুক্রবার ০১ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Kaushik Roy | ০৮ জুলাই ২০২৫ ১৬ : ৫৯Kaushik Roy
আজকাল ওয়েবডেস্ক: হরিয়ানার পানিপথ স্টেশনে দাঁড়িয়ে থাকা একটি খালি ট্রেনের বগিতে এক ৩৫ বছর বয়সী মহিলাকে গণধর্ষণের অভিযোগ উঠেছে। অভিযোগ, ঘটনার পর তাঁকে নিয়ে যাওয়া হয় সোনিপাতে, সেখানেই তাঁকে রেললাইনের ওপর ফেলে রেখে পালিয়ে যায় অভিযুক্তরা। চলন্ত ট্রেনের চাকায় ওই মহিলার একটি পা কাটা গিয়েছে বলে খবর হাসপাতাল সূত্রে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই মহিলা গত ২৪ জুন থেকে নিখোঁজ ছিলেন। তাঁর স্বামী ২৬ জুন পুলিশে নিখোঁজ ডায়েরি করেন।
তিনি জানান, সামান্য বিবাদের জেরে বাড়ি ছেড়ে বেরিয়ে গিয়েছিলেন স্ত্রী। এমনকি, অতীতে একাধিকবার এমন ঘটনা ঘটলেও প্রতিবারই নিজে নিজে ফিরে এসেছিলেন তিনি। পরে মহিলা পুলিশকে জানান, এক ব্যক্তি তাঁকে একটি স্টেশনে গিয়ে জানায়, তাঁর স্বামী তাঁকে পাঠিয়েছেন। সেই ব্যক্তি মহিলাকে সঙ্গে নিয়ে যান এবং পানিপথ স্টেশনের একটি খালি ট্রেনের বগিতে ওঠান। সেখানেই প্রথমে ওই ব্যক্তি তাঁকে ধর্ষণ করে। পরে আরও দুই ব্যক্তি এসে তাঁর উপর পাশবিক নির্যাতন চালায়। গণধর্ষণের পর তাঁকে নিয়ে যাওয়া হয় সোনিপথে। সেখানেই তাঁকে রেললাইনের ওপর ছুঁড়ে ফেলে দেওয়া হয় বলে অভিযোগ। পায়ের ওপর দিয়ে একটি ট্রেন চলে যাওয়ায় তাঁর একটি পা কেটে যায়।
ঘটনাস্থলের কাছাকাছি থাকা দোকানদাররা জানান, তাঁরা একজন মহিলার কান্নার আওয়াজ শুনে ছুটে এসেছিলেন। স্থানীয়রা গিয়ে দেখতে পান রেললাইনের সুইচের কাছে এক মহিলা পড়ে আছেন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছা্য় রেল পুলিশ। প্রথমে তাঁকে সোনিপথ জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং পরে রোহতক পিজিআইতে স্থানান্তরিত করা হয় চিকিৎসার জন্য। মহিলা বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন। তদন্তকারী আধিকারিক শ্রীনিবাস জানান, ‘আমরা গণধর্ষণের অভিযোগে একটি জিরো এফআইআর রুজু করে পানিপতথ জিআরপি-র হাতে তুলে দিয়েছি’। রেল পুলিশের এক শীর্ষ আধিকারিক রাজেশ জানান, তাঁরা রবিবার সন্ধ্যায় জিরো এফআইআর পেয়েছেন এবং ইতিমধ্যেই তদন্ত শুরু হয়েছে। ঘটনার গুরুত্ব বিবেচনা করে সিট গঠন করা হয়েছে ইতিমধ্যেই।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?