শুক্রবার ০১ মে ২০২৬

সম্পূর্ণ খবর

দেশ | ‘সরি মা, তোমার ভাল ছেলে হয়ে থাকতে পারলাম না’, ব্ল্যাকমেলে বিপুল টাকা খুইয়ে চরম পদক্ষেপ চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টের

AD | ০৮ জুলাই ২০২৫ ১৬ : ৩০Abhijit Das

আজকাল ওয়েবডেস্ক: ব্যক্তিগত ভিডিও ছড়িয়ে ব্ল্যাকমেল এবং ভয় দেখিয়ে টাকা আদায় করা হয়েছিল। প্রায় তিন কোটি টাকা খুইয়ে নিজেকে শেষ করে দিলেন মুম্বইয়ের সান্তাক্রুজ এলাকার বাসিন্দা রাজ লীলা মোরে। পেশায় তিনি চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট। ঘটনা সামনে আসতেই মামলা দায়ের করেছে ভাকোলা থানার পুলিশ। তদন্তে রাজের লেখা তিন পাতার একটি সুইসাইড নোট উদ্ধার করেছে পুলিশ।

পুলিশ জানিয়েছে, চিঠিতে রাজ রাহুল পারওয়ানি এবং সাবা কুরেশির নাম উল্লেখ করে গিয়েছেন। রাজ লিখেছেন, দু’জন তাঁকে দিয়ে সংস্থার ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে টাকা চুর করতে জোর করেছিল। এমনকি তাঁর নিজের অ্যাকাউন্ট থেকেও টাকা পাঠাতে জোর করেছিলেন। ভাকোলা পুলিশ জানিয়েছে, দুই অভিযুক্তের বিরুদ্ধে চাঁদাবাজি এবং আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে মামলা দায়ের করা হয়েছে।

পুলিশ জানতে পেরেছে, দুই অভিযুক্ত জানতেন যে রাজ মোটা টাকার মাইনের চাকরি করেন এবং শেয়ার বাজারে বিপুল টাকা বিনিয়োগ করে রেখেছিলেন। তাঁর ব্যক্তিগত ভিডিও ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে তাঁকে ব্ল্যাকমেল করে, দুই অভিযুক্ত রাজকে তাঁর ফার্মের অ্যাকাউন্ট থেকে তাঁদের ব্যক্তিগত অ্যাকাউন্টে টাকা স্থানান্তর করতে বাধ্য করে। তাঁরা রাজের কাছ থেকে জোর করে একটি বিলাসবহুল গাড়িও কেড়ে নেন। 

চিঠিতে রাজ লিখেছেন, “সরি মা আমি তোমার ভাল ছেলে হয়ে থাকতে পারলাম না। তোমার অনেক আশা ছিল আমার থেকে, কিন্তু আমি তোমায় একা রেখেই চলে যাচ্ছি। আমার মতো সন্তান তোমায় যেন ভগবান না দেন পরের জন্মে। পুনম কাকিমা মায়ের খেয়াল রেখো।

রাজ আরও লিখেছেন, “আমি রাজ মোরে, আজ আত্মহত্যা করছি। আমার আত্মহত্যার জন্য রাহুল পারওয়ানি দায়ী। তাঁরা আমাকে কয়েক মাস ধরে ব্ল্যাকমেইল করেছে, তারা আমাকে সঞ্চয় ভাঙতে বাধ্য করেছে। আমাকে দিয়ে কোম্পানির অ্যাকাউন্ট থেকে টাকা চুরি করিয়েছে। রাহুল পারওয়ানি এবং সাবা কুরেশি আমার মৃত্যুর জন্য দায়ী। বিদায়, রাজ মোরে।“

পুলিশ জানিয়েছে, গত ১৮ মাসে দুই অভিযুক্ত রাজের কাছ থেকে একটি ব্যক্তিগত ভিডিও ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে ৩ কোটি টাকারও বেশি আদায় করেছেন বলে অভিযোগ। সুইসাইড নোটের বিবরণ এবং রাজের পরিবারের বক্তব্যের ভিত্তিতে, ভারতীয় ন্যায় সংহিতার (BNS) প্রাসঙ্গিক ধারায় একটি মামলা দায়ের করা হয়েছে।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া