সোমবার ০৪ মে ২০২৬

সম্পূর্ণ খবর

বিদেশ | 'অপারেশন সিঁদুর'-এ পাকিস্তানকে সহায়তা করেছিল বেজিং? দিল্লির অভিযোগের জবাব দিল চীন

RD | ০৮ জুলাই ২০২৫ ১৫ : ১২Rajit Das

আজকাল ওয়েবডেস্ক: 'অপারেশন সিঁদুর' অভিযানে পাকিস্তানকে সক্রিয় সামরিক সহায়তা করেছিল চীন। গত মে মাসে ভারত-পাক সংঘাতকে বিভিন্ন অস্ত্র ব্যবস্থা পরীক্ষা করার জন্য "লাইভ ল্যাব" হিসাবে ব্যবহার করেছিল বেজিং। গত সপ্তাহেই এই অভিযোহ করেছিলেন ভারতীয় সেনাবাহিনীর উপ-প্রধান লেফটেন্যান্ট জেনারেল রাহুল আর সিং। সেই নিয়েই এবার প্রতিক্রিয়া জানিয়েছেন চীনের বিদেশ মন্ত্রকের মুখপাত্র মাও নিং। তাঁর দাবি, পাকিস্তান তাদের 'ঘনিষ্ঠ প্রতিবেশী' ফলে এই দুই দেশের মধ্যে প্রতিরক্ষা ও নিরাপত্তা সহযোগিতা 'স্বাভাবিক'। তবে কোনও কিছুই কোনও তৃতীয় পক্ষকে নিশানা করা হয়নি।

জেনারেল সিংয়ের মন্তব্য সম্পর্কে এক প্রশ্নের জবাবে বিদেশ মন্ত্রকের মুখপাত্র মাও নিং সংবাদিকদের বলেন, "আপনার উল্লেখিত সুনির্দিষ্ট বিষয়গুলির সঙ্গে আমি পরিচিত নই। আমি অবশ্যই বলব যে, চীন এবং পাকিস্তান ঘনিষ্ঠ প্রতিবেশী, ঐতিহ্যবাহী বন্ধুত্ব উপভোগ করছে। প্রতিরক্ষা এবং নিরাপত্তা সহযোগিতা দুই দেশের মধ্যে স্বাভাবিক সহযোগিতার অংশ, তবে তা কোনও তৃতীয় পক্ষকে লক্ষ্য করে নয়।" 

পাকিস্তাকে 'ঘনিষ্ঠ প্রতিবেশী' বললেও ভারতের সঙ্গেও সম্পর্কের উন্নতি বিষয়ে মুখ খুলেছে বেজিং। চীনা বিদেশমন্ত্রকের মুখপাত্র মাও বলেছেন যে, ভারত-চীন সম্পর্ক "উন্নতি ও উন্নয়নের একটি গুরুত্বপূর্ণ মুহূর্তে রয়েছে" এবং বেজিং নয়াদিল্লির সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্কের স্থিতিশীল বৃদ্ধিকে উৎসাহিত করতে আগ্রহী।

ভারত-পাকিস্তান সংঘাতের পর ফরাসি যুদ্ধবিমান রাফাযল জেটের কার্যকারিতা নিয়ে বিশ্বজুড়ে সন্দেহ প্রচার করেছিল চীন। এক্ষেত্রে তাদের দূতাবাসকে কাজে লাগিয়েছিল বেজিং। নিজেদের অস্ত্র ব্যবসা চাঙ্গা করতেই এই পদক্ষেপ করা হয়েছিল বলে দাবি করেছে ফরাসি গোয়েন্দা সংস্থা। তবে প্যারিস থেকে প্রকাশিত এই প্রতিবেদন সম্পর্কে প্রশ্নের উত্তর দিতে চাননি মাও। তিনি বলেন, "আপনি যা উল্লেখ করেছেন তার সঙ্গে আমি পরিচিত নই।

চীনা বিদেশ মন্ত্রকের মুখপাত্র মাও নিং বলেছেন, "ভারত-পাকিস্তানের মধ্যে যে কোনও মতবিরোধ যেন সংলাপ এবং আলোচনার মাধ্যমে মেটানো হয়, চীনের এই পুরনো অবস্থানেই আমরা অনড় রয়েছি।"

 


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া