শনিবার ০২ মে ২০২৬

সম্পূর্ণ খবর

Saudi Billionaire Sulaiman Al Rajhi gives away all his property to charity

লাইফস্টাইল | ভোগ নয় ত্যাগেই সুখ! স্বেচ্ছায় ওয়াকফকে বিলিয়ে দিলেন ১৬০০ কোটি ডলারের সম্পত্তি, কে এই দিলদরিয়া ধনকুবের?

নিজস্ব সংবাদদাতা | | Editor: Syamasri Saha ০৮ জুলাই ২০২৫ ১৪ : ৩৭Akash Debnath

আজকাল ওয়েবডেস্ক: এক সময় তিনি ছিলেন বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তিদের অন্যতম। কিন্তু আজ তিনি আর শতকোটিপতি নন বরং একজন সাধারণ মানুষ। ৯৫ বছর বয়সে এসে নিজের যাবতীয় সম্পত্তি দান করে গোটা বিশ্বকে চমকে দিয়েছেন সৌদি আরবের অন্যতম ধনী ব্যক্তি সুলেমান আল রাজি। প্রায় ১৬০০ কোটি ডলারের সম্পত্তি বিলিয়ে দিয়েছেন তিনি।
শুধু নগদ অর্থই নয়; বিশ্বের অন্যতম লাভজনক ব্যাংক, ‘আল রাজি ব্যাংক’-এর শেয়ার থেকে শুরু করে নিজের রিয়েল এস্টেট, ব্যবসা, পোল্ট্রি ফার্ম সবই দান করে দিয়েছেন নবতিপর ধনকুবের। তাঁর সম্পত্তির দুই-তৃতীয়াংশ একটি ‘ওয়াকফ’ (ইসলামিক দাতব্য তহবিল)-এর অধীনে রাখা হয়েছে, যা শিক্ষা, স্বাস্থ্য, খাদ্য সুরক্ষা এবং ধর্মের মতো দীর্ঘমেয়াদী জনহিতকর কাজে সহায়তা করবে। বাকি অংশ তিনি তাঁর সন্তানদের মধ্যে ভাগ করে দিয়েছেন।
এক সময় আল রাজির নাম ফোর্বসের শীর্ষ ধনকুবেরদের তালিকায় ছিল। কিন্তু এখন তিনি নিছকই সাধারণ একজন মানুষ। কিন্তু তাঁর এই ত্যাগের কারণ কী? সাম্প্রতিক এক সাক্ষাৎকারে তিনি বলেন, “আমি যা কিছু দিয়েছি, ঈশ্বরের জন্যই দিয়েছি।” প্রসঙ্গত, রাজি নিজে কিন্তু মোটেই সোনার চামচ মুখে নিয়ে জন্মাননি। বরং শূন্য থেকেই জীবন শুরু করেছিলেন তিনি। প্রবল দারিদ্র্যে জন্ম, একসময় মালবাহকের কাজ করতেন। বাড়ি বাড়ি খবরের কাগজ বিলির কাজও করেছেন এক সময়। বিশ্বের অধিকাংশ ধনকুবের যেখানে আরও বেশি টাকা কামানোর চেষ্টা করে চলেছেন সেখানে সুলেমান ব্যক্তিক্রমী একজন ব্যক্তিত্ব বলেই মনে করছেন অনেকে।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সোশ্যাল মিডিয়া