বুধবার ২৯ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
AD | ০৮ জুলাই ২০২৫ ১৪ : ১০Abhijit Das
আজকাল ওয়েবডেস্ক: ভারতের বহু রাজ্যে লিটার প্রতি পেট্রলের দাম ১০০ টাকার উপরে। বিশ্ববাজারে তেলের দাম ওঠানামা করলেও এই দামে পরিবর্তন হয়নি বেশ কয়েক বছর। ভারতীয়রা এক লিটার তেল কিনতে ১০০ টাকা খরচ করলেও প্রতিবেশী দেশ পাকিস্তানে দাম প্রায় ২১ টাকা কম। আমেরিকার তুলনায় অনেক বেশী দামে তেল কিনতে হচ্ছে ভারতীয়দের।
তথ্য অনুযায়ী, ভারতীয়রা অক্টেন ৯৫ পেট্রলের জন্য গড়ে ১০১ টাকা খরচ করে থাকেন। যেখানে আমেরিকানরা ৭৯.৪ টাকা এবং পাকিস্তানিরা ৮০.৪ টাকা খরচ করেন। অন্য দিকে, চীন প্রতি লিটারে ৯৪.৫ টাকা এবং বাংলাদেশে ৮৫ টাকা পেট্রলের দাম নির্ধারণ করা হয়েছে। একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ভুটানে পেট্রলের দাম ছিল ৫৮.৮ টাকা, যেখানে লিবিয়া এবং ইরানে জ্বালানির দাম ছিল আরও আড়াই টাকা কম।
কেন ভারতে তেলের দাম এত বেশি? এর অন্যতম উচ্চ করের হার। যার মধ্যে রয়েছে কেন্দ্রীয় আবগারি শুল্ক, রাজ্য ভ্যাট/বিক্রয় কর এবং ডিলার কমিশন। এর ফলে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম কম থাকলেও জ্বালানির দাম তেমন কমে না। ভারত এমন একটি মূল্য নির্ধারণ ব্যবস্থা অনুসরণ করে যেখানে প্রতিদিন দামের সংশোধন করা হয়। এর উদ্দেশ্য, দাম কমলে সেই লাভ যেন উপভোক্তার কাছে পৌঁছনো যায়। সরকার মূল মূল্যের উপর কর আরোপ করে।
মুদ্রা বিনিময় হারের কারণেও তেলের দাম প্রভাবিত হয়। যার ফলে অপরিশোধিত তেলের আমদানি খরচ বৃদ্ধি পেতে পারে। ভারত তার প্রয়োজনের প্রায় ৯০% অপরিশোধিত তেল বিভিন্ন দেশ থেকে আমদানি করে। মার্কিন তথ্য অনুসারে, পশ্চিমি দেশগুলি প্রায় ৪০% অপরিশোধিত তেল আমদানি করে এবং বাকিটা আসে অভ্যন্তরীণ উৎপাদন থেকে। এই কারণেই ইরান এবং লিবিয়ার মতো দেশগুলিতে পেট্রলের দাম অস্বাভাবিকভাবে কম- তাদের সরবরাহের প্রায় পুরোটাই আসে অভ্যন্তরীণ উৎস থেকে।
ইজরায়েল-ইরান যুদ্ধ এবং মার্কিন পারস্পরিক শুল্ক আরোপের অনিশ্চয়তার কারণে সাম্প্রতিক সপ্তাহগুলিতে তেলের দামে ব্যাপক হেরফের লক্ষ্য করা গিয়েছে। ওপেক গোষ্ঠী শনিবার আগস্ট মাসে প্রতিদিন ৫,৪৮,০০০ ব্যারেল উৎপাদন বাড়ানোর বিষয়েও রাজি হয়েছে। যার ফলে সপ্তাহান্তে দাম কমেছে।
নানান খবর
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?