শুক্রবার ০১ মে ২০২৬

সম্পূর্ণ খবর

দেশ | ‘মা’কে ভুতে ধরেছে, ঝাড়ফুঁক করুন’, ছেলের সামনেই ঘণ্টার পর ঘণ্টা চড়-থাপ্পড়, পিটিয়ে খুন মহিলাকে, হাড়হিম ভিডিও ভাইরাল

Riya Patra | ০৮ জুলাই ২০২৫ ১৩ : ৪৩Riya Patra

আজকাল ওয়েবডেস্ক: ২০২৫। বিজ্ঞান এগিয়ে গিয়েছে বহু ক্রোশ। একদিকে পৃথিবী থেকে মানুষ যাচ্ছেন মহাকাশে, আর একদিকে এখনও অন্ধবিশ্বাস, কুসংস্কার, ডাউনি অপবাদ, ভুতে ধরার আশঙ্কা। অশুভ আত্মা ভর করেছে, এই সন্দেহে মহিলাকে এক ব্যক্তির কাছে নিয়ে যায় তাঁরই ছেলে। ঘণ্টার পর ঘণ্টা অত্যাচার, পিটিয়ে খুনের অভিযোগ।

ঘটনাস্থল কর্ণাটক। সর্বভারতীয় এক সংবাদ মাধ্যম সূত্রে খবর, কর্ণাটকের ওই মহিলাকে টানা প্রায় পাঁচ ঘণ্টা অত্যাচার করা হয় অশুভ আত্মা তাড়ানোর নামে। জানা গিয়েছে, ওই মহিলার নাম গীতাম্মা। তাঁর ছেলের ধারণা হয়, গীতাম্মার উপর ভর করেছে কোনও অশুভ আত্মা। ছেলে আশা নামের এক মহিলাকে খবর দেয়, যে মূলত এলাকায় ভুত তাড়ানোর জন্যই পরিচিত। আশা এবং আশার স্বামী খোঁজ পেয়েই পৌঁছয় ওই গীতাম্মার বাড়িতে।

সোমবার রাতেই শুরু হয় ঝাড়ফুঁক। সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ছড়িয়ে পড়েছে। যদিও আজকাল ডট ইন ওই ভিডিওর সত্যতা যাচাই করেনি। তবে তাতে দেখা গিয়েছে, গীতাম্মা নামের ওই মহিলা খোলা চুলে বসে রয়েছেন। অপর এক মহিলাকে গীতাম্মার নামের ওই মহিলার সঙ্গে একাধিক ঘটনা ঘটাতে দেখা গিয়েছে।

 যেমন- চুল ধরে টান, চড়-থাপ্পড়। লাঠি দিয়ে বৃদ্ধাকে বারবার আঘাতও করে। জানা গিয়েছে রাত সাড়ে ন’ টা থেকে টানা রাত একটা পর্যন্ত চলে। ক্রমাগত আঘাতে প্রাণ গিয়েছে গীতাম্মার। গীতাম্মা নামের ওই মহিলার ছেলে এবং আশা নামের ওই মহিলার বিরুদ্ধে খুনের মামলা রুজু রয়েছে বলে খবর সূত্রের।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া