শুক্রবার ০১ মে ২০২৬

সম্পূর্ণ খবর

দেশ | ৯ জুলাই ভারত বনধ্, প্রভাবিত হতে পারে জনজীবন, কী কী থাকবে খোলা, জানুন বিস্তারিত

AD | ০৮ জুলাই ২০২৫ ১৩ : ৩৬Abhijit Das

আজকাল ওয়েবডেস্ক: বুধবার ৯ জুলাই দেশ জুড়ে ভারত বনধের ডাক দিয়েছে দশটি কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন। ব্যাঙ্ক থেকে শুরু করে কয়লা খাদান, হাইওয়ে নির্মাণ, ইনস্যুরেন্স পরিষেবা মিলিয়ে প্রায় ২৫ কোটি কর্মী এই বনধের অংশ নিতে পারেন। এর ফলে দেশ জুড়ে জনজীবন ব্যাহত হওয়ার সম্ভাবনা রয়েছে।

কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন এবং তাদের সহযোগীদের একটি ফোরাম ‘সরকারের শ্রমিক-বিরোধী, কৃষক-বিরোধী এবং দেশ-বিরোধী কর্পোরেট-বান্ধব নীতির বিরোধিতা’ করার জন্য একটি সাধারণ ধর্মঘট বা 'ভারত বনধ্'-এর ডাক দিয়েছে। একটি বিবৃতিতে, ফোরাম ‘দেশব্যাপী সাধারণ ধর্মঘটকে সফল’ করার আহ্বান জানিয়েছে।

বনধের ফলে ব্যাঙ্ক, পোস্ট অফিস, কয়লা খাদান এবং কারখানা, সরকারি গণপরিবহণ ব্যবস্থা এবং সরকারি পরিষেবা ব্যাহত সম্ভাবনা রয়েছে। অল ইন্ডিয়া ট্রেড ইউনিয়ন কংগ্রেসের অমরজিৎ কৌর জানিয়েছেন, সারা দেশ জুড়ে কৃষক এবং গ্রামীণ শ্রমিকরাও এই প্রতিবাদে যোগ দেবেন। বনধের ফলে স্কুল এবং বেসরকারি অফিসগুলি প্রভাবিত হবে না। এখন পর্যন্ত দেশব্যাপী রেল ধর্মঘটের বিষয়ে কোনও আনুষ্ঠানিক ঘোষণা করা হয়নি। তবে বিক্ষোভের কারণে ট্রেন পরিষেবা বিলম্বিত হতে পারে বা ব্যাহত হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

ফোরামের অভিযোগ, কেন্দ্র গত ১০ বছর ধরে বার্ষিক শ্রম সম্মেলন আয়োজন করছে না এবং শ্রমিকদের স্বার্থের পরিপন্থী সিদ্ধান্ত গ্রহণ করে চলেছে। চারটি শ্রম কোড আরোপ করে ইউনিয়নকে পঙ্গু করে দেওয়ার চেষ্টা চলছে। ব্যবসাকে আরও সহজ করার নামে নিয়োগকর্তাদের পক্ষ নিচ্ছে।

ফোরাম আরও অভিযোগ, অর্থনৈতিক নীতিগুলির ফলে বেকারত্ব বৃদ্ধি পাচ্ছে, প্রয়োজনীয় পণ্যের দাম বৃদ্ধি পাচ্ছে, মজুরি হ্রাস পাচ্ছে, শিক্ষা, স্বাস্থ্য, মৌলিক নাগরিক সুযোগ-সুবিধাগুলিতে সামাজিক ক্ষেত্রে ব্যয় হ্রাস পাচ্ছে। এর ফলে দরিদ্র, নিম্ন আয়ের গোষ্ঠীর পাশাপাশি মধ্যবিত্তদের দুর্দশার আরও বৃদ্ধি পাচ্ছে। এছাড়াও সরকারি বিভাগগুলিতে, তরুণদের নিয়মিত নিয়োগ দেওয়ার পরিবর্তে, অবসরপ্রাপ্তদের নিয়োগের নীতি, যেমন রেলওয়ে, এনএমডিসি লিমিটেড, ইস্পাত ক্ষেত্র এবং ক্যাডার শিক্ষক নিয়োগ দেখা গিয়েছে। যা দেশের বৃদ্ধির জন্য ক্ষতিকর। দেশের ৬৫ শতাংশ জনসংখ্যা ৩৫ বছরের কম বয়সী। ২০ থেকে ২৫ বছর বয়সীদের মধ্যে বেকারের সংখ্যা সর্বাধিক।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া