শুক্রবার ০১ মে ২০২৬
সম্পূর্ণ খবর
RD | ০৮ জুলাই ২০২৫ ১৩ : ৩৬Rajit Das
আজকাল ওয়েবডেস্ক: শ্রাবণ মাস পড়লেই শুরু হবে কানওয়ার যাত্রা। ইতিমধ্যেই এই যাত্রা ঘিরে নানা বিতর্ক দানা বেঁধেছে। এসবের মধ্যেই
ঝামেলা এড়াতে বড় পদক্ষেপ করল উত্তরাখণ্ড সরকার। কানওয়ার ভক্তদের তীর্থযাত্রার সময় ব্যবহৃত মহাসড়ক এবং রাস্তাগুলিতে অবস্থিত প্রায় ২৮টি মদের দোকান ঢেকে দেওয়ার প্রস্তুতি নিচ্ছে প্রশাসন।
হরিদ্বার জেলা আবগারি আধিকারিক কৈলাস চন্দ্র বিনজোলা আইএএনএসকে বলেন, "দোকানগুলি, তাদের সাইনবোর্ড সহ, পর্দা দিয়ে ঢেকে দেওয়া হবে। তবে, সেগুলি বন্ধ করার কোনও পরিকল্পনা নেই।" তাঁর দাবি, ভক্তদের যাতে ধর্মীয় অনুভূতিতে আঘাত না লাগে এবং তীর্থযাত্রা শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়, তাই দোকানগুলি পর্দা দিয়ে ঢেকে দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে। তিনি বলেন, "প্রাথমিক সমীক্ষায় দেখা গিয়েছে যে, কানওয়ারিয়াদের যে পথে যায়, সেখানে প্রায় ২৮টি দোকান রয়েছে। তীর্থযাত্রা শুরুর আগেই সেগুলি ঢেকে দেওয়া হবে।"
আবগারি আধিকারিক কৈলাস চন্দ্র বিনজোলার হুঁশিয়ারি, নির্দেশাবলী মেনে না চললে দোকান মালিকদের নোটিশ জারি করা হবে।
কানওয়ারিয়াদের যাত্রাপথের ধারে ধাবা এবং হোটেলগুলিতে মালিকদের নাম, খাদ্য লাইসেন্স, মেনু এবং দামের তালিকা বাধ্যতামূলকভাবে প্রদর্শনের জন্য প্রশাসন কর্তৃক জারি করা নির্দেশাবলীর পাশাপাশি মদের দোকানের উপর নিষেধাজ্ঞা আরোপ করা হবে।
গত সপ্তাহের শুরুতে, মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি আসন্ন কানওয়ার যাত্রার ব্যবস্থা পর্যালোচনা করেছিলেন এবং কানওয়ারিয়াদের জন্য একটি পরিষ্কার, নিরাপদ এবং সুরক্ষিত তীর্থযাত্রা নিশ্চিত করার জন্য প্রশাসনিক কর্তাদের দিয়েছিলেন।
মুখ্যমন্ত্রী ধামির সভাপতিত্বে উচ্চ-স্তরের বৈঠকে জনসাধারণের সুবিধার্থে উত্তরাখণ্ড কানওয়ার সেবা অ্যাপ চালু করা, বাধ্যতামূলক খাদ্য লাইসেন্স প্রদর্শন এবং ভুয়ো ও বিভ্রান্তিকর সংবাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ-সহ বেশ কয়েকটি সিদ্ধান্ত গৃহীত হয়েছিল।
মুখ্যমন্ত্রী ধামি প্রশাসনিক কর্তাদের পর্যাপ্ত পর্যায়ে প্রস্তুতি নেওয়ার নির্দেশ দিয়েছেন, যাতে সেই অভিজ্ঞতা এবং দক্ষতা রাজ্যে পরবর্তী কুম্ভমেলা আয়োজনে কাজে লাগানো যেতে পারে।
কানওয়ার যাত্রা যাতে ঠিক মতো হয় তাই রাজ্য সরকার সর্বাত্মক প্রচেষ্টা চালাচ্ছে। হরিদ্বার, রুরকি, ঋষিকেশ এবং আশেপাশের এলাকার ৩০ কিলোমিটার ব্যাসার্ধের মধ্যে প্রতি ১-২ কিলোমিটারে মোবাইল টয়লেট, জল এবং বর্জ্য অপসারণের জন্য বিশেষ যানবাহন মোতায়েন করা হচ্ছে। মুখ্যমন্ত্রী প্রশাসনিক কর্তাদের প্রতি ৫ কিলোমিটারে স্বাস্থ্যকেন্দ্র, অ্যাম্বুলেন্স এবং চিকিৎসা কর্মীদের উপস্থিতি নিশ্চিত করতেও বলেছেন।
উত্তরাখণ্ড সরকার কানওয়ার সেবা অ্যাপ তৈরি করারও নির্দেশ দেওয়া হয়েছে, যা কানওয়ারিয়াদের সমস্ত তথ্য সরবরাহ করবে। মুখ্যমন্ত্রীর নির্দেশ, কানওয়ারের ভ্রমণ রুটের ধাবা এবং হোটেলগুলিকে নিরাপত্তা মান মেনে চলতে হবে এবং খাদ্য লাইসেন্স বাধ্যতামূলকভাবে প্রদর্শন করতে হবে। তিনি বলেন, "এটি নিশ্চিত করতে হবে যে, ভ্রমণ নিয়ম এবং পরিষ্কার-পরিচ্ছন্নতা সম্পূর্ণরূপে মেনে চলা হচ্ছে। এই সময়কালে, ড্রোন এবং এআই প্রযুক্তির সাহায্যে ট্র্যাফিক পর্যবেক্ষণ করা উচিত।"
কানওয়ার যাত্রা হল একটি বার্ষিক তীর্থযাত্রা। শিব-ভক্তরা শ্রাবণ মাসে গঙ্গা থেকে পবিত্র জল সংগ্রহ করেন এবং সেই পবিত্র জল তাঁদের জন্মস্থানে ভগবান শিবকে উৎসর্গ করেন।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?