শুক্রবার ০১ মে ২০২৬
সম্পূর্ণ খবর
AD | ০৮ জুলাই ২০২৫ ১৩ : ১৭Abhijit Das
আজকাল ওয়েবডেস্ক: চলতি বছরে নভেম্বরেই অনুষ্ঠিত হতে পারে বিহারে নির্বাচন। দিনক্ষণ ঘোষণা হয়নি এখনও। তার আগেই আটঘাট বেঁধে ময়দানে নেমে পড়লেন নীতিশ কুমার। নারী শক্তিকে প্রাধান্য দিতে মঙ্গলবার বড় ঘোষণা বিহারের মুখ্যমন্ত্রীর। রাজ্যের সরকারি চাকরির সব পদে ৩৫ শতাংশ মহিলা সংরক্ষণের কথা ঘোষণা করলেন তিনি।
পাটনায় মন্ত্রিসভার বৈঠকের পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন নীতিশ। তিনি বলেন, “সকল রাজ্য সরকারি চাকরিতে সকল বিভাগ, স্তর এবং সব ধরণের পদে সরাসরি নিয়োগের ক্ষেত্রে বিহারের আদি বাসিন্দা মহিলা প্রার্থীদের জন্য ৩৫% সংরক্ষণের ব্যবস্থা থাকবে।“
এক্স হ্যান্ডলে নীতিশ জানিয়েছেন, এই পদক্ষেপের লক্ষ্য বিহারে আরও বেশি সংখ্যক মহিলা কর্মক্ষেত্রে প্রবেশ করুন এবং প্রশাসনে বৃহত্তর ভূমিকা পালন করুন। যুব সমাজের প্রতি তাঁর সরকারের প্রচেষ্টা আরও জোরদার করতে মুখ্যমন্ত্রী বিহার যুব কমিশন গঠনের ঘোষণাও করেন।
তিনি বলেন, “আমি আনন্দের সাথে জানাচ্ছি যে বিহারের যুবকদের আরও কর্মসংস্থানের সুযোগ প্রদান, তাঁদের প্রশিক্ষণ এবং সক্ষম করে তোলার জন্য সরকার বিহার যুব কমিশন গঠনের সিদ্ধান্ত নিয়েছে। মন্ত্রিসভা আজ এই বিষয়ে অনুমোদন দিয়েছে।“
নীতিশ আরও বলেন, “কমিশনকে মদ এবং মাদকের অপব্যবহারের মতো সামাজিক কুফল রোধে কর্মসূচি প্রস্তুত করার দায়িত্ব দেওয়া হবে এবং এই ধরনের বিষয়ে সরকারকে সুপারিশ করবে।"
সরকারি সূত্রে জানা গিয়েছে, যুব কমিশন রাজ্যের যুবদের উন্নয়ন ও কল্যাণ সম্পর্কিত সকল বিষয়ে সরকারকে পরামর্শ দেবে। তরুণদের জন্য উন্নত শিক্ষা এবং কর্মসংস্থানের সুযোগ নিশ্চিত করার জন্য এটি সরকারি বিভাগগুলির সঙ্গে সমন্বয় রেখে চলবে। কমিশনে একজন চেয়ারপারসন, দু’জন ভাইস-চেয়ারপার্সন এবং সাত জন সদস্য থাকবেন। যাদের সকলের বয়স ৪৫ বছরের কম হবে। এটি রাজ্যে বেসরকারি ক্ষেত্রে চাকরিতে স্থানীয় যুবকদের অগ্রাধিকার দেওয়ার বিষয়টিও পর্যবেক্ষণ করবে। একই সঙ্গে রাজ্যের বাইরে পড়াশোনা বা কর্মরত বিহারের ছাত্র এবং শ্রমিকদের স্বার্থ রক্ষা করবে।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?