শুক্রবার ০১ মে ২০২৬

সম্পূর্ণ খবর

দেশ | বেহাল রাস্তা, যন্ত্রণায় ছটফট করা গর্ভবতীকে ১০ কিলোমিটার নিয়ে যাওয়া হল কাঁধে করে! দেখুন ভিডিও

RD | ০৮ জুলাই ২০২৫ ১৩ : ০১Rajit Das

আজকাল ওয়েবডেস্ক: রাস্তা নাকি অন্য কিছু, চোখে না দেখলে বোঝা দায়। চারদিকে শুধুই কাদা। মাটি পেরিয়ে যাতায়াতে বাধ্য হন মানুষজন। এই বেহাল রাস্তা দিয়েই গর্ভবতী মহিলাকে আ্যাম্বুলান্সে করে হাসপাতালে নিয়ে যেতে গিয়ে মহাবিপদে পড়লেন আত্মীয়রা। শেষপর্যন্ত প্রসববেদনাগ্রস্ত ওই গর্ভবতী মহিলাকে বাঁশের ঝোলায় পায়ে হেঁটে ১০ কিলোমিটার পথ নিয়ে যাওয়া হয়। 

এই ঘটনা রবিবার বিকেলে ওড়িশার ভোজগুড়া গ্রামের। বাঁশের ঝোলায় নিয়ে যাওয়ার সময় সুনাই ভোজ নামে ওই গর্ভবতী মহিলা তীব্র প্রসববেদনা অনুভব করতে শুরু করেন।

প্রসব যন্ত্রণা অনুভব করার সুনাইয়ের পরিবার তাৎক্ষণিকভাবে চিকিৎসা সহায়তার জন্য খাইরাপুট কমিউনিটি স্বাস্থ্য কেন্দ্রে ফোন করে। সঠিক সময়ে অ্যাম্বুলান্স পাঠানো হলেও, রাস্তার অবস্থা খারাপ হওয়ায় সেটি আর গন্তব্যে পৌঁছাতে পারে, মাঝপথে দাঁড়িয়ে পড়ে। যা হাসপাতাল থেকে প্রায় ১০ কিলোমিটার দূরে ছিল।

রাস্তা প্রচণ্ড বাজে হওয়ায় অ্যাম্বুলান্সটি মাঝপথে আটকে যায়। অ্যাম্বুলান্স চালক জানিয়ে দেন যে, কর্দমাক্ত, অসম্পূর্ণ রাস্তা দিয়ে যাতায়াত করা কঠিন। ফলে গ্রামবাসী ও গর্ভবতী মহিলার আত্মীয়দেরও আর কিছু করার ছিল না। শেষ অবধি গ্রামবাসীরা বাঁশের লাঠি এবং একটি কাপড় ব্যবহার করে মাঝখানে ঝুলন্ত একটি অস্থায়ী স্ট্রেচার তৈরি করে। গর্ভবতী মহিলাকে তার উপর বসিয়ে কর্দমাক্ত রাস্তা দিয়ে বয়ে নিয়ে যায়।

 

সকলে নেমে গেলে অ্যাম্বুলান্সটিও কোনও মতে তুসাই পাড়ায় পৌঁছায়। এরপর স্থানীয়রা মহিলাকে অ্যাম্বুলেন্সে স্থানান্তরিত করা হয়। শেষে ওই অ্যাম্বুলান্সে করে খাইরাপুট কমিউনিটি স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয় তাঁকে। হাতপাতাল কর্তৃপক্ষ জানিয়েছেন, রবিবার সন্ধ্যা ৬টা নাগাদ সুনাই একটি সুস্থ পুত্র সন্তানের জন্ম দিয়েছেন। 

 


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া