শনিবার ০৪ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
Sumit | ০৪ জানুয়ারী ২০২৪ ১৮ : ২৩Sumit Chakraborty
বৃহস্পতিবার দিল্লিতে কংগ্রেস দপ্তরে দলের শীর্ষ নেতাদের বৈঠক হয়। বৈঠকে দলের সাধারণ সম্পাদক,রাজ্যগুলির ভারপ্রাপ্ত পর্যবেক্ষক, প্রদেশ কংগ্রেস সভাপতি এবং পরিষদীয় দলের নেতারা অংশ নেন। মূলত লোকসভা ভোটের প্রস্তুতি এবং ভারত জোড়ো ন্যায় যাত্রা নিয়েই আলোচনা হয়েছে এদিন। বৈঠকের পর কংগ্রেস নেতা জয়রাম রমেশ বলেন,‘সফল ভাবে ভারত জোড়ো যাত্রার পর এবার ভারত জোড়ো ন্যায় যাত্রা হতে চলেছে। বৈঠকে আলোচনার মাধ্যমে স্থির হয়েছে, ‘ভারত জোড়ো যাত্রা’ নামটি মানুষের মনে গেঁথে গিয়েছে। একটি ‘ব্র্যান্ড’ হয়ে উঠেছে। আমাদের তা হারিয়ে ফেলা উচিত হবে না। ভারত জোড়ো যাত্রার যে সাফল্য, সেটাকে আমরা এগিয়ে নিয়ে যেতে চাই। আর এই যাত্রা যেহেতু সামাজিক, অর্থনৈতিক এবং সার্বিক ন্যায়ের লক্ষ্যে তাই ন্যায় শব্দটাও থাকবে।’ কংগ্রেস নেতা আরও জানিয়েছেন, দেশের ১৫ রাজ্যে ১১০ জেলা ছুঁয়ে যাবে যাত্রা। বেশিরভাগটাই হবে। রোজ পদযাত্রাও হবে। রাহুল গান্ধী রোজ দেখা করবেন বিভিন্ন ব্যক্তি ও সংগঠনের সঙ্গে। কথা বলবেন তিনি নাগরিক সমাজের প্রতিনিধিদের সঙ্গেও। মাঝে মাঝে হবে সভাও। প্রতিদিন গড়ে ৮-১০ কিমি পদযাত্রা হবে। ১০০ লোকসভা কেন্দ্র, ৩৩৭ টি বিধানসভা কেন্দ্র ছুঁয়ে যাবে এই যাত্রা। ১৪ জানুয়ারি মণিপুরের ইম্ফলে যাত্রার সূচনা হবে। মণিপুরে ১ দিন, নাগাল্যান্ডে ২ দিন, অরুণাচলপ্রদেশে ১ দিন, মেঘালয়ে ১ দিন হবে যাত্রা।
সবচেয়ে বেশি দিন ধরে ভারত জোড়ো ন্যায় যাত্রা হবে বিজেপি শাসিত উত্তরপ্রদেশে, অসমে। যোগী আদিত্যনাথের রাজ্যে ১০৭৪ কিলোমিটার যাত্রা হবে। ১১ দিন ধরে চলবে যাত্রা। অসমে ৮ দিন ধরে ৮৩৩ কিলোমিটার যাত্রা হবে। মধ্যপ্রদেশে ৬৯৮ কিলোমিটার ৭ দিন ধরে চলবে। গুজরাটে ৫ দিন, ঝাড়খণ্ডে ৮ দিন ধরে চলবে যাত্রা। মার্চের ২০-২১ তারিখে শেষ হবে যাত্রা। এদিকে, রাজ্য রাজ্যে আসন সমঝোতা নিয়ে এদিনই কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গের সঙ্গে সন্ধ্যেয় বৈঠক করেছেন কংগ্রেসের পাঁচ সদস্যের জাতীয় অ্যালায়েন্স কমিটি। শিগগিরই সমঝোতা হয়ে যাবে বলে জানাগেছে। এদিন জয়রাম জানিয়েছেন, আগামী দিনে ইন্ডিয়া জোটকে শক্তিশালী করার লক্ষ্যে কাজ করবে কংগ্রেস। অন্যদিকে, বৃহস্পতিবারই কংগ্রেসে যোগ দিয়েছেন অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী জগন্মোহন রেড্ডির বোন তথা অবিভক্ত অন্ধ্রের প্রয়াত মুখ্যমন্ত্রী ওয়াইএস রাজশেখর রেড্ডির কন্যা শর্মিলা। রাহুল গান্ধী এবং কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গের উপস্থিতিতে ‘হাত’ শিবিরে সামিল হন তিনি। শর্মিলার দল ওয়াইএসআর তেলঙ্গানা পার্টিও আনুষ্ঠানিক ভাবে এদিন মিশে গেল কংগ্রেসে।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?