শুক্রবার ০৩ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
AG | ০৭ জুলাই ২০২৫ ১৫ : ০৭Arya Ghatak
আজকাল ওয়েবডেস্ক: সম্প্রতি মহারাষ্ট্রে এক কিশোর সোশ্যাল মিডিয়ার জন্য একটি রিল শ্যুট করার সময় ডুবে মারা যায়। মহারাষ্ট্রের ভান্ডারা জেলার ঘটনা৷ ১৭ বছর বয়সী এক কিশোর সোশ্যাল মিডিয়ার জন্য একটি রিল শ্যুট করার সময় ডুবে মারা যায়। সূত্রে জানা গিয়েছে তার বন্ধুরা অভিনয় ভেবে ভুল করে ঘটনাটি রেকর্ড করতে থাকে। রবিবার সন্ধ্যায় পাওনি তালুকের আদিয়াল থানার আওতাধীন চুলহাড় কৃষিজমি এলাকায় এই মর্মান্তিক ঘটনাটি ঘটে। ঘটনা ঘিরে চাঞ্চল্য চারিদিকে।
সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে নিহত যুবক তীর্থরাজ বরসাগাড়ে। সোনেগাঁওয়ের বাসিন্দা এই যুবক ভিডিও কন্টেন্ট তৈরি এবং অনলাইনে শেয়ার করার জন্য পরিচিত ছিল। এই ঘটনাকে অভিনয় ভেবে ভুল করে ঘটনাটি রেকর্ড করতে থাকে। রবিবার সন্ধ্যায় পাওনি তালুকের আদিয়াল থানার আওতাধীন চুলহাড় কৃষিজমি এলাকায় এই মর্মান্তিক ঘটনাটি ঘটে।
তীর্থরাজ জলভরা গর্তে সাঁতার কাটার সময় একটি রিল ভিডিওর পরিকল্পনা করে। জলে নামার আগে, সে তার বন্ধুদের হাতে মোবাইল ফোনটি দেয়। জলাশয়ের গভীরতা সম্পর্কে ভুল ধারণা ছিল যুবকের। যখন সে অসহায় হয়ে সাহায্যের জন্য চিৎকার করে, তখন তার বন্ধুরা ধরে নিয়েছিল যে এটি রিলস এর জন্য করছে। জলের উপরে থাকার মরিয়া চেষ্টা সত্ত্বেও কোনও লাভ হয়নি। পরিস্থিতি বুঝে ওঠার আগে অনেক দেরি হয়ে যায়। পুরো ঘটনা অসাবধানতাবশত তাদের মোবাইল ফোনে ধারণ করা হয়। খবর মাত্রই পুলিশ ঘটনাস্থলে পৌঁছয়৷ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়।
প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, সোশ্যাল মিডিয়ার জন্য কন্টেন্ট তৈরি করার সময় তীর্থরাজ ডুবে মারা যায়। আদিয়াল পুলিশ স্টেশনের কর্মকর্তারা ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত শুরু করেছেন। এই মর্মান্তিক ঘটনা সোশ্যাল মিডিয়ার কার্যকলাপের উপর ফের প্রশ্ন তোলে৷
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?