শনিবার ০২ মে ২০২৬

সম্পূর্ণ খবর

লাইফস্টাইল | মনের হদিশে ডাঃ দেবাঞ্জন পানের ‘অন্দরের ঘর বাইরের ঘর’, অজানা রহস্যের সুলুক সন্ধান

নিজস্ব সংবাদদাতা | | Editor: শ্যামশ্রী সাহা ০৭ জুলাই ২০২৫ ১৪ : ৪০Soma Majumder

আজকাল ওয়েবডেস্কঃ মনের হদিশ কেই বা জানে! সত্যিই কেউই জানে না কী থাকে যে মনের ঘরে। বোঝা না বোঝা, জানা অজানার মধ্যে দিয়ে চলে তার নিরন্তর অন্বেষণ। কখনও ভেবে দেখেছেন যে আমাদের প্রত্যেকের আসল ঘর তো এই মন। কিন্তু  বাহ্যিক সৌন্দর্যে উৎসাহী হলেও ক'জনই বা মনের ভিতরটা সাজান! মনের সেই অজানা রহস্যই বিভিন্ন মানসিক অবস্থা এবং সঙ্কটের মূলে। আর এই মনকে বোঝার, জানার বা হদিশ পাওয়ার ভিন্ন ভিন্ন দৃষ্টিভঙ্গি নিয়ে সাহস ও উদ্দীপনা যোগাবে এমনই এক বই 'অন্দরের ঘর বাইরের ঘর'। লেখক বিশিষ্ট মনোরোগ চিকিৎসক ডাঃ দেবাঞ্জন পান। 

গত শনিবার অক্সফোর্ড বুকস্টোর-এর অডিটোরিয়ামে বইটি আনুষ্ঠানিকভাবে প্রকাশিত হয়েছে। বইটি নিয়ে আলোচনায় উপস্থিত ছিলেন সাইকোলজিস্ট জ্ঞানশ্রী মৈত্র, ডা. নির্মল ইন্দ্র, সাহিত্যিক বিনতা রায়চৌধুরী, কবি অদিতি বসু রায়, 'একাকী নই' সংস্থার কর্ণধার আইনজীবী রম্যাণী ঘোষাল, সাংবাদিক শ্যামশ্রী সাহা, ডা. দেবাঞ্জন পান এবং বইটির প্রকাশক ভাষা সংসদের কর্ণধার ও অনুবাদ পত্রিকার সম্পাদক সাহিত্যিক বিতস্তা ঘোষাল। সমগ্র অনুষ্ঠানটির পরিচালনায় দায়িত্বে ছিলেন অনুবাদ পত্রিকার সহ-সম্পাদক বিবেক চট্টোপাধ্যায়।

অনুষ্ঠানে একাধিক ব্যক্তিত্বের আলোচনার মধ্য দিয়ে উঠে এসেছে দর্শন-মনস্তত্ব-স্নায়ুবিজ্ঞান ও মানসিক স্বাস্থ্যবিজ্ঞানের মেলবন্ধনের কথা। বইটির প্রকাশক সাহিত্যিক বিতস্তা ঘোষাল এই মনোসামাজিক ও তার উৎকর্ষতা, মানুষের মনের ভাষার আদানপ্রদান নিয়ে এক মনোজ্ঞ বক্তব্য রাখেন। ডা. দেবাঞ্জন পানের আলোচনায় উঠে এসেছে, মানুষের জীবনে বেঁচে থাকার কবোষ্ণ আলিঙ্গনের সময় বা পরিধির বিশ্লেষণ, নশ্বরতার অনুভব ও তার সঙ্গে মনোবিজ্ঞানের সম্পর্ক। একইসঙ্গে মানুষের পারস্পারিক জীবনে সহানুভূতি বা সহমর্মিতার অভাবের কথাও উল্লেখ করেছেন তিনি। অনুষ্ঠানের সব শেষে ছিল এই মনোবৈজ্ঞানিক বিষয়ের একটি শ্রুতি নাটক ' এখন নয়, কখন'। পাঠ করেছেন ডা. দেবাঞ্জন পান ও বিবেক চট্টোপাধ্যায়।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সোশ্যাল মিডিয়া