শনিবার ০৪ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

বিদেশ | নদীর মাছ পচছে ডাঙায়, গাছে গাছে ঝুলছে মানুষের দেহ! টেক্সাসের বন্যায় বানভাসি চতুর্দিক, ভয়াবহ ছবি সামনে

Riya Patra | ০৭ জুলাই ২০২৫ ১৪ : ৩৮Riya Patra

আজকাল ওয়েবডেস্ক: টানা বর্ষণে হড়পা বান। মুহূর্তে ছারখার হয়ে গিয়েছে চতুর্দিক। একে একে সামনে আসছে ভয়াবহ, শিউরে ওঠা সব দৃশ্য। স্থানীয় সংবাদ মাধ্যম সূত্রে খবর, উদ্ধারকারীরা মুখোমুখি হচ্ছেন ভয়াবহ সব দৃশ্যের। নদীর মাছ পচে যাচ্ছে ডাঙায়। মানুষের দেহ ঝুলছে গাছে গাছে। 

শুক্রবার থেকেই আচমকা প্রবল বর্ষণ। তীব্র দাবদাহের পর তা স্বস্তির হলেও, টানা বর্ষণে বিপর্যস্ত টেক্সাসের বিস্তীর্ণ অঞ্চল। গুয়াদালুপে নদীতে হড়পা বান আসে আচমকা। ৪৫ মিনিটের মধ্যে আচমকা নদীর জলস্তর উঠে যায় প্রায় আট মিটার পর্যন্ত।

রবিবারেই জানা যায়, হড়পা বানের কবলে বহু পরিবার। গুয়াদালুপে নদীর ধারে তাঁবু খাটিয়ে সামার ক্যাম্প করছিলেন বেশকয়েকজন পড়ুয়া। তাঁদের মধ্যে খঁজ নেই অন্তত ২৭ জনের। হাহাকার, অপেক্ষা, খোঁজ প্রিয়জনদের। স্থানীয় সংবাদ মাধ্যম সূত্রে খবর, ভেসে যাওয়া জামাকাপড়, মেঝেতে ছড়িয়ে ছিটিয়ে থাকা ম্যাপেল সিরাপ এবং সসের বোতল,  ছড়িয়ে ছিটিয়ে পড়ে থাকা সামগ্রীর মাঝে দাঁড়িয়ে হাউহাউ করে  কাঁদছেন অভিভাবকরা। খুঁজছেন কোথায় তাঁর সন্তান। বারবার বলছেন, ‘আমার মেয়ে এখানেই ছিল। এখানেই।‘ বন্যার সময় প্রায় সাতশ পড়ুয়া ওই ক্যাম্পে উপস্থিত ছিলেন বলে জানা গিয়েছে।

রবিবারেই জানা গিয়েছে, ক্যাম্প মিস্টিকের ডাইনিং হলের একটি দেওয়াল, একটি বড় কাঠের কেবিন, বন্যার জলের তীব্রতায় সম্পূর্ণরূপে ভেঙে পড়ে। যার ফলে দক্ষিণ-মধ্য টেক্সাসের কের কাউন্টি অঞ্চলে প্রায় ৩২ জন মারা যান। মাঝরাতের বন্যায় ধুয়ে মুছে সাফ হয়ে গিয়েছে বহু ঘরবাড়ি। ভোররাতের দিকে একাধিক বাড়ি বন্যার জলোচ্ছ্বাসের ধাক্কায় ভেঙে পড়ে। হাহাকার, বাঁচানোর আর্তনাদ, মৃত্যু মিছিল।

সোমবার জানা গিয়েছে, হড়পা বানে প্রাণ গিয়েছে অন্তত ৮০জনের। উদ্ধারকার্যের জন্য আকাশে উড়ছে বিমান, কাদা ভর্তি জায়গায় হন্যে হয়ে দেহ খুঁজছেন উদ্ধারকারীরা। তাঁরা জানিয়েছেন, এক জায়গায় প্রায় আট-দশ ফুট উঁচুতে গাছের ডালে উদ্ধার হয়েছে দেহ। 

টেক্সাসের গভর্নর গ্রেগ অ্যাবটে জানিয়েছেন, ওই এলাকায় বন্যায় এখনও অন্তত ৪১ জনের কোনও খোঁজ মেলেনি। মধ্য টেক্সাসে, প্রায় ১৭টি হেলিকপ্টার নিখোঁজ ব্যক্তিদের খোঁজ চালাচ্ছে।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া