শুক্রবার ০১ মে ২০২৬
সম্পূর্ণ খবর
RD | ০৭ জুলাই ২০২৫ ১৩ : ২০Rajit Das
আজকাল ওয়েবডেস্ক: তদন্তের মুখে বিস্ফোরক স্বাকারোক্তি করলেন ২৬/১১ মুম্বই হামলার অন্যতম ষড়যন্ত্রকারী তাহাউর রানা। তিনি দাবি করেছেন যে, ২০০৮ সালে পাকিস্তানি সেনাবাহিনীর একজন বিশ্বস্ত এজেন্ট হয়ে ওই হামলার সময় তিনি শহরেই ছিলেন।
দিল্লির তিহার জেলে এনআইএ হেফাজতে থাকা রানা জিজ্ঞাসাবাদের সময় মুম্বই ক্রাইম ব্রাঞ্চকে জানিয়েছেন যে, তিনি এবং তাঁর বন্ধু এবং সহযোগী ডেভিড কোলম্যান হেডলি পাকিস্তান-ভিত্তিক লস্কর-ই-তৈয়বার সঙ্গে বেশ কয়েকটি প্রশিক্ষণ কর্মসূচিতে অংশ নিয়েছিলেন। রানা-র দাবি, লস্কর-ই-তৈয়বা মূলত একটি গুপ্তচর নেটওয়ার্ক হিসেবে কাজ করে।
সূত্র মোতাবেক, রানা বলেছেন যে- মুম্বইতে একটি ইমিগ্রেশন সেন্টার খোলার ধারণাটি তাঁর ছিল এবং এর আর্থিক লেনদেনও ব্যবসায়িক খরচ হিসেবে করা হয়েছিল। তিনি স্বীকার করেছেন যে, ২৬/১১ হামলার সময় তিনি মুম্বইতে ছিলেন। পুরোটাই ছিল জঙ্গিদের পরিকল্পনার অংশ।
হামলার আগে তাহাউর রানা ছত্রপতি শিবাজি মহারাজ টার্মিনাসের মতো স্থান পরিদর্শন করেছিলেন। তাঁর স্বীরারোক্তি যে, ২৬/১১ হামলা পাকিস্তানের ইন্টার-সার্ভিসেস ইন্টেলিজেন্স (আইএসআই)-এর সহযোগিতায় পরিচালিত হয়েছিল।
৬৪ বছর বয়সী রানা আরও জানিয়েছেন যে, খালিজ যুদ্ধের সময় পাকিস্তানি সেনাবাহিনী তাঁকে সৌদি আরবে পাঠিয়েছিল।
জিজ্ঞাসাবাদের চাঞ্চল্যকর স্বীকারোক্তির পর মুম্বই পুলিশ যত তাড়াতাড়ি সম্ভব তাহাউর রানাকে গ্রেপ্তার করে হেফাজতে নেওয়ার প্রস্তুতি নিচ্ছে।
পাকিস্তানি বংশোদ্ভূত কানাডিয়ান রানাকে এই বছরের শুরুতে ভারতে প্রত্যর্পণ করা হয়েছিল। ৪ এপ্রিল মার্কিন সুপ্রিম কোর্ট তাঁর পুনর্বিবেচনার আবেদন খারিজ করার পর তাঁকে প্রত্যর্পণ করা হয়েছিল। মে মাসে ভারতে আনার পর এনআইএ রানাকে আনুষ্ঠানিকভাবে বিচার বিভাগীয় হেফাজতে নেয়। ষড়যন্ত্র, হত্যা, জঙ্গি কর্মকাণ্ডে জড়িত থাকা এবং জালিয়াতি-সহ একাধিক অভিযোগে তাঁকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
গত মাসে দিল্লির একটি আদালত রানার বিচার বিভাগীয় হেফাজতের মেয়াদ ৯ জুলাই পর্যন্ত বাড়িয়েছে।
১০ জন পাকিস্তানি জঙ্গি পরিচালিত ২৬/১১ মুম্বাই হামলার ফলে তাজ ও ওবেরয় হোটেল, ছত্রপতি শিবাজি টার্মিনাস এবং ইহুদি সেন্টার নরিমান হাউস-সহ গুরুত্বপূর্ণ স্থানগুলিতে প্রায় ৬০ ঘন্টা ধরে চলা হামলায় ১৬৬ জন নিহত হয়েছিলেন।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?