শনিবার ০২ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Soma Majumdar | | Editor: শ্যামশ্রী সাহা ০৭ জুলাই ২০২৫ ১২ : ১৭Soma Majumder
আজকাল ওয়েবডেস্ক: হেঁচকির সঙ্গে কম-বেশি সকলেই পরিচিত। খাওয়ার সময় অতিরিক্ত ঝাল লাগলে, কাশি হলে, গুরুত্বপূর্ণ কাজ কিংবা অফিসে জরুরি মিটিংয়ের মাঝে বা ঘুমের মধ্যেও হেঁচকির কারণে অস্বস্তি পোহাতে হয়। হেঁচকি নিয়ে জীবনে কখনও বিব্রতকর অবস্থায় পড়তে হয়নি, এমন মানুষ বিরল। আপাতদৃষ্টিতে হেঁচকির সমস্যাটিকে খুব সাধারণ মনে হলেও এর পিছনে লুকিয়ে থাকতে পারে নানা শারীরবৃত্তীয় কারণ। শরীরের অনেক রোগের সঙ্কেত দেয় হেঁচকি।
কারণ কী হতে পারে
*ফুসফুসের নীচের পাতলা মাংসপেশির স্তর ডায়াফ্রামে হঠাৎ সংকোচনের হলে হেঁচকি ওঠে। অনেক সময় অনেকক্ষণ না খাওয়ার জন্য পাকস্থলীতে হাওয়ার পরিমাণ বেশি হয়ে গেলে হেঁচকি উঠতে পারে।
*বেশি মশলাদার, ঝাল খেলেও হেঁচকির সমস্যা দেখা যায়।
* কারওর পেপটিক আলসার বা গ্যাস্ট্রিক আলসার অসুখ কিংবা থাকলে কিংবা লিভারের সমস্যাতেও হেঁচকি উঠতে দেখা যায়।
*প্লীহা বড় হয়ে যায় তাহলেও হেঁচকির উদ্রেক হয়।
*কারওর যদি পেরিকার্ডিয়ামে জল জমে বা পেরি কার্ডাইটিস হয় তাহলেও তা হেঁচকির কারণ হতে পারে।
*অনেক সময় হার্টের বিভিন্ন সমস্যাতেও হেঁচকি উঠতে দেখা যায় । জানলে অবাক হবেন বিশেষ কিছু ক্ষেত্রে হার্ট অ্যাটাকের একমাত্র লক্ষণ হিসেবে দেখা যায় হেঁচকি। তাই আচমকা বুকে ব্যথা কিংবা হেঁচকি উঠলে সাবধান হওয়া জরুরি।
* গলায় কোনও কারণে অস্বস্তি হলেও অনেক সময় হেঁচকি উঠতে পারে। জন্মগত কারণেও বারবার হেঁচকি উঠতে পারে।
*অনেক সময় কিডনির অসুখে বিশেষত ক্রিয়েটিনিন বেড়ে গেলেও হেঁচকি উঠতে পারে।
সাধারণত জল খেলে হেঁচকি কমে যায়। কিন্তু না কমলে বেশ কিছু ঘরোয়া টোটকা ব্যবহার করতে পারেন। যেমন-
* আদা খুব তাড়াতাড়ি হেঁচকি কমিয়ে দেবে।
* লেবুর রসের সঙ্গে আদার কুচি দিয়ে খেতে পারেন। হেঁচকি কমবে নিমেষেই।
* এক টুকরো পাতিলেবু কেটে জিভের উপর রেখে দিন কিছুক্ষণ। তারপর লজেন্সের মতো চুষতে থাকলেই দ্রুত হেঁচকি কমবে।
* আচমকা হেঁচকি উঠলে অল্প মাখন নিয়ে কয়েক মিনিট জিভের উপর দিন। এতেও লাভ হবে।
* হাতের কাছে মাখন না থাকলে চিনি ব্যবহার করতে পারেন। এছাড়াও হঠাৎ হেঁচকি উঠলে লম্বা শ্বাস নিন।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?