শুক্রবার ০১ মে ২০২৬
সম্পূর্ণ খবর
RD | ০৭ জুলাই ২০২৫ ১২ : ১৩Rajit Das
আজকাল ওয়েবডেস্ক: হাড়-হিম কাণ্ড। ১৯৯৮ থেকে ২০১৪ সালের মধ্যে একের পর এক ধর্ষণ-খুনের ঘটনা ঘটেছিল কর্নাটকের দক্ষিণ কন্নড় জেলার ধর্মস্থলায়। নাবালিকা, স্কুলছাত্রী, তরুণী, কিশোরীদের অপহরণ করে যৌন নির্যাতনের পর খুন করা হত। তারপর দেহগুলি মাটি চাপা বা আগুনে পুড়িয়ে গায়েব করে দেওয়া হত। নিখোঁজ কন্যাদের পরিবারের কেউ কেউ থানায় অভিযোগ জানালেও পুলিশ কোনও কিনারা করতে পারেনি। এনইসব ভয়ঙ্কর ঘটনা প্রকাশ্যে এনেছেন সেখানকার এক সাফাই কর্মীর। তবে, নাম প্রকাশ্যে অনিচ্ছুক সে।
জঘন্য অপরাধের সঙ্গে যুক্ত থাকার আত্মগ্লানিতে জ্বলছেন ওই শৌচালয় কর্মী। শেষপর্যন্ত তিনি বিচার ব্যবস্থার দ্বারস্থ হয়েছেন। থানায় দায়েরের পাশাপাশি সুপ্রিম কোর্টের আইনজীবী কে ভি ধনঞ্জয়কে তাঁর অভিযোগের একটি প্রতিলিপিও দিয়েছেন। ধর্মস্থলা থানায় গিয়ে গোটা ঘটনার বিবরণ, ছবি-সহ প্রমাণ জমা দিয়েছেন ওই সাফাইকর্মী। তাঁর আর্জি, যে সব জায়গায় তিনি ধর্ষিতা-মৃতাদের কবর দিয়েছিলেন সেই সব জায়গায় গিয়ে পুলিশ যেন দেহাবশেষ তুলে এনে তদন্ত শুরু করে। অভিযোগকারীর আশঙ্কা, মূল অভিযুক্তদের নাম প্রকাশ করার পরই খুন হতে পারেন বা নিখোঁজ হয়ে যেতে পারেন।
মাঙ্গালুরুর পুলিশ সুপার এস পি অরুণ জানান, গত ৩ জুলাই ওই ব্যক্তির অভিযোগ পেয়ে ভারতীয় ন্যায় সংহিতার ২১১ (এ) ধারায় মামলা দায়ের হয়েছে। তাঁর পরিচয় প্রকাশ না করার আবেদন জানিয়েছেন অভিযোগকারী।
মঙ্গালুরু থেকে প্রায় ৭৫ কিলোমিটার দূরে অবস্থিত ধর্মস্থল একটি বিশিষ্ট মন্দির শহর যা জৈন হেগড়ে পরিবার দ্বারা পরিচালিত শিব মন্দিরের জন্য পরিচিত।
সেই ভয়াবহ অভিজ্ঞতার বর্ণনা দিতে গিয়ে অভিযোগকারী সাফাই কর্মীর জানিয়েছেন যে, তিনি ১৯৯৫ সাল থেকে ২০১৪ সাল পর্যন্ত ধর্মস্থল মন্দির প্রশাসনের একজন সাফাই কর্মী হিসেবে কাজ করেছিলেন। প্রাথমিকভাবে নেত্রাবতী নদী পাড় পরিষ্কার করার দায়িত্বে ছিলেন তিনি। , তাঁর দাবি, মৃতদেহের সংখ্যা ক্রমশ বাড়ছিল ওই এলাকায়। মৃতদেহগুলি বেশিরভাগই ধর্ষিত মহিলা ও খুনের কারণে মৃত্যু হয়েছে হলে মনে হয়েছিল।
সাফাই কর্মীর দাবি, "অনেক মহিলা মৃতদেহ পোশাক বা অন্তর্বাস ছাড়াই পাওয়া গিয়েছে। বেশ কিছু দেহে যৌন নির্যাতন এবং হিংসার স্পষ্ট চিহ্ন ছিল। এইসব ক্ষত যা শ্বাসরোধ যা হিংসার ইঙ্গিত দেয়।"
অনৈতিক বিষয়গুলি আঁচ করতে পেরে ওইসব কাজ করতে অস্বীকার করেছিলেন প্রাক্তন সাফাই কর্মী। এরপরই তিনি মন্দিরের তত্ত্বাবধায়দের লাঞ্ছনার শিকার হতে শুরু করেন। জোটে প্রাণনাশের হুমকিও। তিনি বলছিলেন, "আমি ওই কাজ করতে রাজি নই বলতেই কর্তৃপক্ষ তাঁকে বলেছিলেন, আমরা তোমাকে টুকরো টুকরো করে ফেলব। তোমার দেহ অন্যান্য মৃতদেহের মতো পুঁতে ফেলা হবে। আমরা তোমার পুরো পরিবারকে হত্যা করব।"
ভয় দেখাতে পর্বসূরীদের অদৃশ্য হয়ে যাওয়ার বিষয়টিও কর্তৃপক্ষ তাঁর কাছে তুলে ধরেছিলেন বলে অভিযোগ সাফাই কর্মীর।
অভিযোগকারী দাবি করেছেন যে, ধর্মস্থাল জুড়ে একাধিক স্থানে মৃতদেহ পুঁতে রাখা রয়েছে। মাঝে মাঝে তাঁকে ডিজেল দিয়ে পুড়িয়ে ফেলার নির্দেশ দেওয়া হত। এইভাবেই শত শত মৃতদেহ লোপাট করা হয়েছিল।
দিনের পর দিন এই ঘটনায় ভয়ে কুঁকড়ে গিয়েছিলেন প্রাক্তন সাফাই কর্মী। তাঁর কথায়, " ১১ বছর আগে আমার পরিবারের এক নাবালিকার উপরেও অত্যাচারের চেষ্টা করেছিল মন্দিরের লোকজন। এর পরই আমি পড়শি রাজ্যে পরিবার নিয়ে পালিয়ে যাই। সেখানে পরিচয় বদলে, বারবার বাড়ি বদলে থাকতাম। মনে হত, যে কোনও সময় ওই লোকগুলো এসে আমাদের খুন করতে পারে। যারা ওদের কথা শুনত না, তাঁদের খতম করে দিত। আমার নিচু জাতের পরিবারে জন্ম। ১৯৯৫ থেকে ২০১৪ সাল পর্যন্ত ধর্মস্থলা মন্দির ও নেত্রাবতী নদীর আশপাশ পরিষ্কার করার কাজ করেছি।"
সাফাই কর্মী বলেন, "আমি বিশ্বাস করি মৃত ব্যক্তির সম্মানজনক বিদায় প্রাপ্য। যদি কবর থেকে তোলা মৃতদেহগুলো যথাযথভাবে শেষকৃত্য করা হয়, তাহলে যাঁরা কষ্ট পেয়েছেন তাদের আত্মা শান্তি পাবে এবং আমার অপরাধবোধও কমে যাবে।"
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?