শুক্রবার ০১ মে ২০২৬

সম্পূর্ণ খবর

দেশ | বড় পদক্ষেপ রেলের, এবার শহরতলীর ট্রেনে প্রবীণদের জন্য আলাদা কামরা!

RD | ০৭ জুলাই ২০২৫ ১০ : ৪০Rajit Das

আজকাল ওয়েবডেস্ক:  ব্যস্ত সময়ে শহরতলির লোকাল ট্রেনে ওঠা-নামা অত্যন্ত কষ্টের, বিশেষ করে প্রবীণদের। আবার ট্রেনে কোনওমতে একবার গুঁতিয়ে উঠে পড়লেও ভিড়ের চাপে জেরবার অবস্থা হয়। প্রবীণ-প্রবীণারা তো বসতে পানই না, উল্টে দাঁড়িয়ে দাঁড়ি গন্তব্যে পৌঁছতে তাঁদের নাভিশ্বাস অবস্থা হয়। বিষয়টি অজানা নয় রেল কর্তৃপক্ষের। তাই এবার নয়া উদ্যোগ ভারতীয় রেলের। ভিড় ট্রেনে তাদের আর কষ্ট করে যাতায়াত করতে হবে না প্রবীণদের। এবার লোকাল ট্রেনে প্রবীণ নাগরিকদের জন্য আলাদা কামরা  থাকবে।

আপাতত মুম্বই সাবার্বান নেটওয়ার্কের লোকাল ট্রেনগুলিতে প্রবীণ নাগরিকদের জন্য আলাদা কামরা থাকবে। রেলওয়ে বোর্ডের তরফেই সিনিয়র সিটিজেন কামরা আনার পরিকল্পনা অনুসারে সেন্ট্রাল রেলওয়ে প্রথম ইলেকট্রিক মাল্টিপল ইউনিট রেক (ইএমইউ) ও প্রবীণ নাগরিকদের জন্যই বিশেষভাবে তৈরি করা কামরা এনেছে।

লোকাল ট্রেনে সিনিয়র সিটিজেনদের জন্য বিশেষ কামরা মাতুঙ্গার ওয়ার্কশপে তৈরি করা হয়েছে। এই কোচে ওঠা-নামার জন্য রয়েছে বিশেষ ব্যবস্থা। ফলে প্রবীণ-প্রবীণারা সহজেই ট্রেনে ওটা-নামা করতে পারবেন। কামরায় রয়েছে দুই ও তিন জন করে বসার জায়গা। এই কামরায় প্রবীণ নাগরিকদের যাতায়াতের সুবিধার জন্য হ্যান্ডেলগুলিও বেশ অনেকটা নীচে রয়েছে। ভারসাম্য রাখার জন্য দরজার সামনেও বেশ কিছু ধরার হ্যান্ডেলের ব্যবস্থা করা হয়েছে। কামরার দু'দরজাতেই থাকছে ইমার্জেন্সি ল্যাডার বা জরুরী সিঁড়ি। প্রবীণ যাত্রীরা যাতে ট্রেনের ওই কামরা সহজেই চিহ্নিত করতে পারেন তাই তা ভিনাইল ডিজাইন দিয়ে সাজানো থাকছে।

২০২৪ সালের সেপ্টেম্বরে বম্বে হাইকোর্ট, রেলওয়েকে প্রবীণ নাগরিকদের জন্য একটি সংরক্ষিত কামরা তৈরির দ্রুত নির্দেশ দেওয়ার পরে লোকাল ট্রেনগুলিতে এই পরিবর্তন করা হচ্ছে। আইনজীবী এবং অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কে পি পুরুষোত্তমান নায়ারের দায়ের করা একটি জনস্বার্থ মামলা থেকে এই মামলাটি উদ্ভূত হয়েছিল। তিনি রেল মন্ত্রণালয়ের কাছে মুম্বইয়ের শহরতলির ট্রেনগুলিতে শারীরিকভাবে প্রতিবন্ধীদের নতই প্রবীণ নাগরিকদের জন্য একটি পৃথক কামরার ব্যবস্থা করার বলেছিলেন। আদালতকে তখন রেল কর্মকর্তারা জানিয়েছিলেন যে, রেলওয়ে বোর্ড বদলের জন্য একটি প্রস্তাব অনুমোদন করেছে।

রেলের জারি করা একটি বিবৃতিতে বলা হয়েছে, "মাতুঙ্গা ওয়ার্কশপে ছ'কোচের মাঝামাঝি লাগেজ বগিকে প্রবীণ যাত্রীদের জন্য একটি নিবেদিত কামরায় রূপান্তর ঘটিয়েছে। ইএমইউ রেকে কাঠামোগত এবং অভ্যন্তরীণ পরিবর্তন করা হয়েছে।"

পশ্চিম রেলওয়ে ১০৫টি নন-এসি ইএমইউ রেকের লাগেজ বগিগুলিকে সিনিয়র সিটিজেন কামরায় রূপান্তর করার পরিকল্পনা করেছে, প্রতিটিতে ১৩টি আসন থাকবে এবং ৯১ জন যাত্রীর জন্য জায়গা থাকবে।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া