শুক্রবার ০১ মে ২০২৬

সম্পূর্ণ খবর

দেশ | ‘একসঙ্গে ক্ষমতা কায়েম করব’, মুম্বইয়ে একসঙ্গে ভোট লড়বেন রাজ-উদ্ধব, ‘ঠাকরে ব্রাদার্স’-কে ঘুরপথে মিলিয়ে দিলেন ফড়ণবীশই?

Riya Patra | ০৬ জুলাই ২০২৫ ১৭ : ১৬Riya Patra

আজকাল ওয়েবডেস্ক: কথা ছিল একসঙ্গে লড়াই করার। কিন্তু অভিভাবক বেঁচে থাকতে তা আর দেখে যেতে পারেননি। মতপার্থক্য, ক্ষমতার অলিন্দে থাকার বাসনা পৃথক করেছিল পথ। মাঝে বয়ে গিয়েছে দু’ দশক। মহারাষ্ট্রে সরকার বদলেছে, রাজনীতির সমীকরণ বদলেছে। ফের বদলের সম্ভাবনা। ফের মারাঠাভূমের সমীকরণ বদলে নতুন সমীকরণ তৈরি করতে চলেছেন তাঁরা। বলছেন ভোট লড়বেন একসঙ্গে, দুই ভাই মিলেই শাসন করবেন মহারাষ্ট্র।

রাজ ঠাকরে এবং উদ্ধব ঠাকরে। গত কয়েকদিন ধরেই জল্পনা দু’ জনের এক হওয়ার। সেই জল্পনার অবসান ঘটে গিয়েছে একপ্রকার।   প্রায় দু’ দশক পর একসঙ্গে মঞ্চে এসে একজোট হয়ে লড়ার বার্তা দিয়েছেন রাজ এবং উদ্ধব। এই দুজনের একত্রিত হওয়ার পুরধা হিসেবে কাজ করেছে বর্তমান সরকারের একটি সিদ্ধান্ত। শনিবার মঞ্চে রাজ ঠাকরে বলেওছেন, যা বালা সাহেব করতে পারেননি, আরও অনেকে পারেননি, তা করেছেন ফড়ণবীশ। তাঁর সরকারের সিদ্ধান্তের বিরোধিতাতেই মূলত এক হয়েছেন দু’ জনে। 


জাতীয় শিক্ষানীতি ২০২০ অনুসারে স্কুলে তিন ভাষা বাধ্যতামূলক করার সিদ্ধান্ত নিয়েছিল মহারাষ্ট্র সরকার। মহারাষ্ট্রের মারাঠি এবং ইংরেজিমাধ্যম স্কুলগুলিতে প্রথম থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত হিন্দি বাধ্যতামূলক তৃতীয় ভাষা হিসেবে ঘোষণা করে। সরকারের এই সিদ্ধান্ত নিয়ে শোরগোল শুরু হয় রাজ্যে। বিতর্কের মধ্যে আপাতত এই সিদ্ধান্ত থেকে সরে আসার কথা জানিয়েছেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়ণবীশ। সম্প্রতি রাজ্য মন্ত্রিসভার বৈঠকে তৃতীয় ভাষা হিসেবে হিন্দিকে বাধ্যতামূলক করার বিষয়টি স্থগিত রাখার সিদ্ধান্ত হয়েছে। এই ইস্যুতে ঠাকরে ভাইদের একজোট হওয়া। উদ্ধব ঠাকরে শনিবার জানিয়েছেন, মুম্বইয়ের পুরভোটে দুই ভাই লড়বেন জোড় বেঁধে।


চলতি বছরের শেষ দিকে বৃহন্মুম্বই পুরসভা নির্বাচন। অনেকেই আগেই বলেছিলেন হিন্দি ভাষা বাধ্যতামূলক করার প্রতিবাদে দুই ভাইয়ের কাছাকাছি আসার পিছনে রয়েছে রাজনৈতিক অঙ্ক। পুর নির্বাচনের কথা মাথায় রেখেই বিজেপির বিরুদ্ধে লড়াই করতে একজোট হচ্ছেন উদ্ধব এবং রাজ ঠাকরেরা।তাঁরা যে একজোট হচ্ছেন জানিয়ে দিলেন তাও। এবার দেখার শিবসেনার হিন্দুত্ববাদ বনাম গেরুয়া শিবিরের হিন্দুত্ববাদের লরাইয়ে মহারাষ্ট্রের মানুষ ভোট দেন কোনদিকে।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া