শুক্রবার ০১ মে ২০২৬

সম্পূর্ণ খবর

দেশ | সমকামী সম্পর্কের মর্মান্তিক ইতি, মুম্বইয়ে নরম পানীয়ে বিষ মিশিয়ে নাবালক সঙ্গীকে খুন করল তরুণ

RD | ০৬ জুলাই ২০২৫ ১৪ : ৪৪Rajit Das

আজকাল ওয়েবডেস্ক: মুম্বইয়ে নৃশংস ঘটনা। প্রতিশোধের স্পৃহায় সমকামী সম্পর্কে থাকা এক নাবালককে খুন করল তার সঙ্গী! ঠান্ডা পানীয়ে বিষ মিশিয়ে খুন করা হয়েছে নাবালককে। পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করেছে। নরম পানীয়ের বোতল, গ্লাস ফরেন্সিক পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। সেই রিপোর্ট পাওয়ার পরেই খুনের কারণ নিশ্চিত করা বলা সম্ভব বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ সূত্রে খবর, অভিযোগপত্রে মৃত নাবালকের বাবা জানিয়েছেন, গত ২৯ জুন তাঁর ছেলে বাড়ি থেকে বেরিয়েছিল। কিন্তু, রাত গড়ালেও সে আর বাড়ি ফেরেনি। নানা জায়গায় খোঁজাখুঁজিতেও লাভ হয়নি। পরের দিন নাবালকের এক বন্ধু জানায় ওই নাবালক অভিযুক্তের বাড়িতে গিয়েছিল। সেই খবর পাওয়ার পরেই নিখোঁজ নাবাবলকের বাবা অভিযুক্তের বাড়ি যান।

ঘরে ঢুকে সকলে দেখেন বিছানায় নিথর অবস্থায় পড়ে রয়েছে ওই কিশোর, দেহের পাশে বসে আছেন অভিযুক্ত। খবর দেওয়া হয় চিকিৎসককে। তিনি এসে পরীক্ষা করে জানান, ওই নাবালকের (১৬) মৃত্যু হয়েছে। 

কী ভাবে মৃত্যু হল, তা নিশ্চিত করে বলতে পারেননি চিকিৎসক। তবে মৃত্যুর কারণ নিয়ে সন্দেহ হয় তাঁর। খবর দেওয়া হয় পুলিশকে। পুলিশ এসে দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। মৃতের বাবার অভিযোগের ভিত্তিতে মামলা রুজু করে তদন্ত শুরু করেছে পুলিশ। 

অভিযোগ, অভিযুক্ত চার মাস আগে পরিবারকে কিছু না জানিয়েই ওই নাবালককে নাগপুরে নিয়ে গিয়েছিলেন। তাদের মধ্যে সম্পর্ক গড়ে ওঠে। সেই কথা জানতে পেরে নাবালকের পরিবার অভিযুক্তের সঙ্গে যোগাযোগ বন্ধ করতে বলে। পুলিশের অনুমান, সেই রাগেই বাড়িতে ডেকে পানীয়ে বিষ মিশিয়ে নাবালককে খুন করেছে অভিযুক্ত। পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করেছে।

তদন্ত এগিয়ে নিয়ে ।েতে পুলিশ পরেন্সিক পরীক্ষার রিপোর্টের অপেক্ষা করছে।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া