শুক্রবার ০১ মে ২০২৬

সম্পূর্ণ খবর

দেশ | প্রথমে কথা কাটাকাটি, সেখান থেকে আচমকা পিটিয়ে খুন রাজস্থানের এক বাজারে! সত্য ঘটনা জানলে শিউরে উঠবেন

AG | ০৬ জুলাই ২০২৫ ১৪ : ১৮Arya Ghatak

আজকাল ওয়েবডেস্ক: রাজস্থানের একটি বাজারে সম্প্রতি এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা করার অভিযোগে উত্তেজনা তুঙ্গে। ভিলওয়ারা জেলায় ঘটনাটি ঘটেছে। ঠেলাগাড়ির সঙ্গে তাঁর গাড়ির ধাক্কার কারণে এইভাবে আক্রমণ করা হয় বলে অভিযোগ। প্রধান অভিযুক্ত শরীফ মোহাম্মদকে গ্রেপ্তার করা হয়েছে ইতিমধ্যেই। আরেকজন সন্দেহভাজনকে আটক করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, টঙ্ক জেলার বাসিন্দা সীতারাম কিরের তিন বন্ধু সিকান্দার, দিলখুশ এবং দীপক জাহাজপুরে একটি পারিবারিক অনুষ্ঠানে যোগ দিতে যাচ্ছিলেন। শুক্রবার সন্ধ্যায় মূল বাজার থেকে বের হওয়ার সময় তাদের গাড়িটি শরীফের গাড়ির সঙ্গে ধাক্কা খায়। শুরু হয় তীব্র বচসা। ঘটনাস্থলে প্রায় ২০ জন লোক জড়ো হয়ে দলটিকে মারধর শুরু করলে বিবাদ আরও বেড়ে যায়। সীতারামকে গাড়ি থেকে টেনে নামিয়ে নির্মমভাবে লাঞ্ছিত করা হয় বলে অভিযোগ। সূত্রে জানা গিয়েছে তিনি ক্ষমা চেয়েছিলেন এবং ক্ষতিপূরণ দেওয়ার প্রস্তাব দিয়েছিলেন। গুরুতর আহত সীতারামকে মোটরসাইকেলে করে তৎক্ষণাৎ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এরপর চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন।

শুক্রবার সন্ধ্যায় জেলার জাহাজপুর শহরে ঘটে যাওয়া এই ঘটনার পর স্থানীয়রা তুমুল বিক্ষোভ শুরু করে। ন্যায়বিচার ও ক্ষতিপূরণের দাবিতে বাজার বন্ধ করে দেয়। অভিযুক্তদের অবিলম্বে গ্রেপ্তারের দাবিতে জাহাজপুরের সরকারি হাসপাতালের বাইরে রাতভর অবস্থান বিক্ষোভ করে ভুক্তভোগীর পরিবার এবং সমর্থকরা। সীতারামের মৃতদেহ যেই হাসপাতালে রাখা হয় তার বাইরে শত শত মানুষ জড়ো হয়েছিলেন।

পুলিশ জানিয়েছে ১৬ জন অভিযুক্তের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। আরও ২০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। ঘটনার জেরে একাধিক দল মামলাটি তদন্ত করছে। বর্তমানে আইনশৃঙ্খলা বজায় রাখার জন্য শহরে ১০টি থানার দল মোতায়েন করা হয়েছে।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া