শনিবার ০২ মে ২০২৬

সম্পূর্ণ খবর

Bangladeshi Woman donates kidney to save husband but he indulges into extramarital affai

লাইফস্টাইল | নিজের কিডনি দিয়ে প্রাণ বাঁচান বধূ, পরকীয়ায় মত্ত হয়ে সেই স্ত্রীকেই পিটিয়ে ঘরছাড়া করলেন স্বামী

নিজস্ব সংবাদদাতা | | Editor: Syamasri Saha ০৬ জুলাই ২০২৫ ১৪ : ২১Akash Debnath

আজকাল ওয়েবডেস্ক: কথায় বলে, “ভালবাসা মানুষকে অন্ধ করে দেয়,” সেই ভালবাসায় পড়ে স্বামী যা করলেন তাতে কপাল ভাঙল ৩৫ বছর বয়সী উম্মে সাহেদিনা টুনির। স্বামীর জীবন বাঁচাতে টুনি তার নিজের একটি কিডনি দান করেছিলেন। কিন্তু কৃতজ্ঞতার তো দূরে থাক, স্বামী তারেক তার প্রতিদানে দিলেন বিশ্বাসঘাতকতা, নির্যাতন। এমনই অভিযোগ টুনির। 
ঘটনাটি ঘটেছে সাভারের কলমা এলাকায়। টুনি স্বামী তারেকের বিরুদ্ধে একটি গার্হস্থ্য হিংসার মামলা করার পর প্রকাশ্যে এসেছে বিষয়টি। অভিযোগকারিণীর দাবি, তিনি যখন কলেজের ছাত্রী, তখন ২০০৬ সালে সম্বন্ধ করে মালয়েশিয়ায় কর্মরত যুবক তারেকের সঙ্গে বিয়ে হয় তাঁর। এক বছর পর, তাদের এক পুত্র সন্তান হয়। ২০০৮ সালের মাঝামাঝি সময়ে তারেক গুরুতর অসুস্থ হয়ে পড়েন। চিকিৎসকেরা জানান, যে তাঁর দুটি কিডনিই প্রায় অকেজো হয়ে পড়েছে। 
টুনি স্বামীকে বাঁচানোর জন্য ভেলোর নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেন। এক সপ্তাহের মধ্যেই তামিলনাড়ুর বিখ্যাত সিএমসি হাসপাতালে যান দম্পতি। সেখানকার ডাক্তাররা দেখেন যে তারেকের কিডনি মাত্র ২৪% কাজ করছে। এই অবস্থায় তাঁর আয়ু সর্বোচ্চ ১০ বছর। সুস্থ হতে গেলে কিডনি প্রতিস্থাপনের প্রয়োজন।
ঢাকায় ফিরে, টুনি বাড়িতেই একটি বুটিক এবং বিউটি পার্লার খোলেন। সেখান থেকে প্রাপ্ত ৪০,০০০ থেকে ৫০,০০০ টাকা তারেকের চিকিৎসার জন্য খরচ করেন তিনি। সঞ্চয় তো বটেই বিয়ের গয়নাও বিক্রি করে দেন টুনি। ২০১৯ সালের শুরুর দিকে, চিকিৎসকেরা জানান, তারেকের কিডনি প্রতিস্থাপন প্রয়োজন। তারেকের পরিবারের অন্য সদস্যদের কিডনি ম্যাচ করলেও কেউই দিতে রাজি হননি। শেষ পর্যন্ত স্বামীকে বাঁচানোর জন্য নিজের কিডনি দান করার সিদ্ধান্ত নেন টুনি। ২০১৯ সালের ২৬শে অক্টোবর, দিল্লির অ্যাপোলো হাসপাতালে কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হয়। ক্রমশ সুস্থ হয়ে ওঠেন তারেক।
কিন্তু সুস্থ হয়ে ওঠার পরেই বদলে যায় তারেকের আচরণ। টুনির অভিযোগ, এক বিবাহবিচ্ছিন্না মহিলার সঙ্গে পরকীয়া সম্পর্কে জড়িয়ে পড়েন তাঁর স্বামী। প্রথমে বিষয়টি গোপন থাকলেও পরে প্রকাশ্যে নিজের প্রেমিকার সঙ্গে থাকতে শুরু করেন তারেক। এর পরই শুরু হয় নির্যাতন। অভিযোগ স্ত্রী টুনিকে মারধর করে বাড়ি থেকে বার করে দেন তারেক।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সোশ্যাল মিডিয়া