শুক্রবার ০১ মে ২০২৬

সম্পূর্ণ খবর

দেশ | 'বয়ফ্রেন্ড নেই?', সিঙ্গেল শুনেই কলেজ পড়ুয়াকে তাড়িয়ে দিলেন বাড়ির মালিক, মোদির রাজ্যে অদ্ভুত কাণ্ড

Pallabi Ghosh | ০৬ জুলাই ২০২৫ ১২ : ০৪Pallabi Ghosh

আজকাল ওয়েবডেস্ক: ভিন শহরে এসেই নতুন আস্তানা খোঁজেন পড়ুয়ারা। কলেজে যাতায়াতের জন্য কাছাকাছিই ঘর খুঁজে নেন। কিন্তু গুজরাটে এসেই নতুন বিপদে পড়লেন এক তরুণী। কোনও ঘরেই ঠাঁই পেলেন না! এমনকী তাঁকে তাড়িয়েও দেন এক ফ্ল্যাটের মালিক! কারণ? তাঁর কোনও বয়ফ্রেন্ড নেই। 

 

সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, ঘটনাটি ঘটেছে গুজরাটের গান্ধীনগরে‌‌। এক যুবক সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় লেখেন, তাঁর বোন কলেজ পড়ুয়া। গান্ধীনগরে ঘর ভাড়া খুঁজছিলেন কয়েকদিন ধরে‌। অবশেষে শহরেই একটি তিন বেডরুমের ফ্ল্যাট ভাড়া পান। আরও দুই তরুণীর সঙ্গে সেই ফ্ল্যাটেই থাকার কথা ছিল তাঁর। 

 

প্রথমেই ব্রোকার জানিয়ে দেন, তাঁরা অবিবাহিত হলেও, মালিক সম্ভবত সমস্যা করতে পারেন। কিন্তু তিনিই বুঝিয়ে বলবেন। সেই মতো খানিকটা টাকাও ব্রোকারকে দিয়ে দেন তরুণীরা। ফ্ল্যাটে ঢুকতে গিয়ে প্রতিবেশীদের প্রশ্নে জর্জরিত হয়ে যান ওই তরুণী। তাঁকে প্রথমেই জিজ্ঞেস করা হয়, বয়ফ্রেন্ড আছে কিনা, বিবাহিত কিনা। তরুণী জানান, তিনি কলেজে পড়ছেন এবং সিঙ্গেল। এখনও বিয়ে করেননি। এটি শুনেই তাঁকে আর ওই ফ্ল্যাটে ঢুকতে দেওয়া হয়নি। 

 

ফ্ল্যাটের মালিক, এবং ওই বিল্ডিংয়ের মালিকও তরুণীকে তাড়িয়ে দেন। খোদ প্রধানমন্ত্রীর রাজ্যে এইধরনের সমস্যার সম্মুখীন হয়ে বেজায় ক্ষুব্ধ তাঁরা। পোস্টটি পড়ে কয়েকজন লিখেছেন, অবিবাহিত তরুণীদের ঘর ভাড়া পাওয়া সব শহরেই কঠিন। বয়স কম শুনেই ঘর ভাড়া দিতে চান না মালিকরা। 


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া