শুক্রবার ০১ মে ২০২৬

সম্পূর্ণ খবর

দেশ | 'ওরা আসছে?', শুনেই বুক ঢিপঢিপ, সাত পাক ঘোরার আগেই মণ্ডপ ছেড়ে পালালেন পাত্র, কারণ কী জানুন

Pallabi Ghosh | ০৫ জুলাই ২০২৫ ১৯ : ৪০Pallabi Ghosh

আজকাল ওয়েবডেস্ক: ধুমধাম বিয়ের আয়োজন। হুল্লোড়ে মেতে আত্মীয়রা। বিয়ের অর্ধেকের বেশি আচার সেরে ফেলাও হয়ে গিয়েছিল। বাকি ছিল সাত পাক ঘোরা আর সিঁদুরদান। মূল দু'টি আচারের কয়েক মিনিট আগেই বিয়ের মণ্ডপ ছেড়ে সবার চোখের সামনেই পালিয়ে গেলেন পাত্র। বিয়ে তো হলই না। আসর থেকে আরও তিনজনকে গ্রেপ্তার করে নিয়ে গেলেন তদন্তকারীরা। ঠিক কী ঘটেছে? 

 

সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, ঘটনাটি ঘটেছে রাজস্থানের জয়পুরে। বিলাসবহুল হোটেলে বসেছিল বিয়ের আসর। পাত্রের নাম, সৌরভ আহুজা। মহাদেব বেটিং অ্যাপ কাণ্ডে কোটি কোটি টাকা আর্থিক তছরুপ মামলার অন্যতম অভিযুক্ত তিনি। সৌরভের বিয়ের খবর পেয়েছিল তদন্তকারী দল ইডি। ইডি-র আধিকারিকরা বিয়ের আসরে আসছেন শুনেই পালিয়ে যান সৌরভ। 

 

ইডি সূত্রে জানা গেছে, মহাদেব বেটিং অ্যাপে ১৫ হাজার কোটি টাকা তছরুপের মামলা ঘিরে তদন্ত চলছে। গা ঢাকা দিয়ে ছিলেন সৌরভ। অল্প কয়েকজন আত্মীয়স্বজনের উপস্থিতিতে বিয়ে সারতে চেয়েছিলেন। বিয়ের অনুষ্ঠান চলাকালীন তাঁর কাছে খবর যায়, ইডি হানা দিতে চলেছে। সাত পাক ঘোরার কয়েক মিনিট আগেই তিনি পালিয়ে যান। সকলকে জানিয়েছিলেন, ইমার্জেন্সি ফোন আসায় দ্রুত বেরিয়ে যেতে হচ্ছে। 

 

ঘটনাস্থলে পৌঁছে সৌরভকে না পেয়ে তাঁর হবু স্ত্রী ও কয়েকজন আত্মীয়কে জিজ্ঞাসাবাদ করেছেন ইডির আধিকারিকরা। সৌরভকে পালিয়ে যেতে সাহায্য করায় তিনজনকে গ্রেপ্তার করেছেন। এখনও তদন্ত চলছে। সৌরভের খোঁজেও তল্লাশি অভিযান চলছে। 


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া