শুক্রবার ০১ মে ২০২৬

সম্পূর্ণ খবর

দেশ | ও কে! পুকুর পাড়ে দাঁড়িয়ে রহস্যময়ী নারী, কাছে যেতেই পরপর আঁচড় যুবকের পিঠে, ভুতুড়ে কাণ্ডে ঠকঠক করে কাঁপছেন গ্রামবাসীরা

Pallabi Ghosh | ০৫ জুলাই ২০২৫ ১৮ : ৫৮Pallabi Ghosh

আজকাল ওয়েবডেস্ক: গভীর রাতে বন্ধুর জন্মদিনের উদযাপন চলছিল। হঠাৎ কানে এল অদ্ভুত শব্দ। এরপরই ঘটল পরপর অদ্ভুতুড়ে কাণ্ড। রহস্যময়ী এক নারীর কাণ্ডে গ্রামে ছড়াল ভূতের আতঙ্ক। সূর্য ডুবলেই আর কেউ ঘর থেকে বের হচ্ছেন না। এবার এর তদন্তে নামল পুলিশ। 

 

সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্রের অমরাবতীতে। ছাত্রী তালাব এলাকায় ভুতুড়ে কাণ্ড ঘিরে ব্যাপক আতঙ্ক ছড়িয়েছে। একদল যুবক জানিয়েছে, ওই এলাকায় একটি পুকুর পাড়ে তাঁরা এক বন্ধুর জন্মদিন উদযাপন করছিলেন। সেই সময়ে কালো পোশাক পরিহিতা এক রহস্যময়ী নারী এগিয়ে আসেন তাঁদের দিকে। এরপরই অদ্ভুতুড়ে ঘটনাগুলি ঘটে‌। 

 

এক যুবক জানিয়েছেন, জায়গাটি বেশ জনপ্রিয়। প্রায়ই অনেকেই ঘুরতে আসেন। সেদিন রাতে এক বন্ধুর জন্মদিনের কেক কাটার সময় হাসিঠাট্টার মাঝে হঠাৎ অদ্ভুত শব্দ সকলের কানে পৌঁছয়। তখনই অন্ধকার জঙ্গল থেকে এক রহস্যময়ী নারীকে বেরিয়ে আসতে দেখেন। আপাদমস্তক কালো পোশাকে ঢাকা ছিলেন। 

 

প্রথমে সকলেই ভেবেছিলেন, কেউ হয়তো ঠাট্টা করছেন। মজার ছলে ভূতের ভয় দেখাচ্ছেন। কিন্তু কয়েক মিনিট ধরেই সেই অদ্ভুত শব্দ শোনা যাচ্ছিল। কোথা থেকে শব্দটি আসছে, খুঁজতে একজন এগিয়ে গিয়েছিলেন। তিনিই দেখেন জলের ধারে ওই রহস্যময়ী দাঁড়িয়ে আছেন। কয়েক সেকেন্ড পরেই সেই নারী যুবকের উপর ঝাঁপিয়ে পড়েন। আঁচড়েও দেন। ভয়ে, আতঙ্কে ছুটে পালিয়ে আসেন ওই যুবক। 

 

পরে দেখা যায়, ওই যুবকের পিঠে একাধিক আঁচড়ের দাগ। পুলিশেও জানানো হয়। ঘটনাটি ঘিরে তদন্ত চলছে‌। কেউ ঠাট্টা করেছেন, নাকি কোনও প্যারানরমাল অ্যাক্টিভিটি তাও খতিয়ে দেখা হচ্ছে। গ্রামবাসীদের অযথা আতঙ্ক ছড়াতেও নিষেধ করা হয়েছে। 


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া