শনিবার ০৪ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

দেশ | পড়াশোনা বন্ধ, মত্ত অবস্থায় ক্লাসে ঢুকেই ছাত্রীদের সঙ্গে নাচানাচি, প্রধান শিক্ষকের মাতলামিতে অতিষ্ঠ পড়ুয়ারা

Pallabi Ghosh | ০৫ জুলাই ২০২৫ ১৮ : ১৫Pallabi Ghosh

আজকাল ওয়েবডেস্ক: স্কুলে পা রাখা মাত্রই শুরু অশান্তি। কখনও ছাত্রদের মারধর করেন, কখনও বা ক্লাস বাতিল ঘোষণা করে নাচানাচি শুরু করেন। নিজের ফোনেই গান চালিয়ে নানা কীর্তিতে মেতে ওঠেন। প্রধান শিক্ষকের এহেন কাণ্ডে একেবারে অতিষ্ঠ স্কুলের পড়ুয়ারা। মত্ত অবস্থায় স্কুলে ঢুকে প্রধান শিক্ষক কী কী করেন, তাও এবার ফাঁস হল। 

 

সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, ঘটনাটি ঘটেছে ছত্তিশগড়ের বলরাম জেলায়। পশুপতিপুর প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে নিযুক্ত লক্ষ্মী নারায়ণ সিং। সরকারি স্কুলের ক্লাসরুমেই একদল ছাত্রীর সঙ্গে মত্ত অবস্থায় নাচ করতে দেখা গিয়েছে প্রধান শিক্ষককে। যে মুহূর্তের ভিডিও হু হু করে ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। 

 

আরও জানা গেছে, সেদিন ক্লাসরুমে ঢুকেই ক্লাস বাতিল ঘোষণা করেন। এরপর নিজের মোবাইল ফোনে গান চালান। কয়েকজন ছাত্রীকে সঙ্গে করে সেই ক্লাসরুমেই নাচতে শুরু করেন প্রধান শিক্ষক। স্কুলেরই এক কর্মী সেই সময় ভিডিওটি রেকর্ড করেন। এরপর সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেন‌। যা শিক্ষা দপ্তরের নজরেও পড়েছে। 

 

এই ঘটনাটি ঘিরে চর্চার মাঝেই কয়েকজন পড়ুয়া অভিযোগ জানিয়েছে। তারা জানিয়েছে, নিত্যদিন স্কুলে মত্ত অবস্থায় আসেন প্রধান শিক্ষক। কোনও কারণ ছাড়াই স্কুলের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করেন। কখনও কখনও বিনা কারণেই পড়ুয়াদের মারধর, বকাঝকা করেন। কাউকে কাউকে স্কুল থেকে তাড়িয়েও দেন। এই ঘটনাটি জানাজানি হতেই প্রধান শিক্ষককে সাসপেন্ড করেছেন জেলা শিক্ষা দপ্তরের আধিকারিক। 


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া