শনিবার ০২ মে ২০২৬
সম্পূর্ণ খবর
নিজস্ব সংবাদদাতা | | Editor: Syamasri Saha ০৫ জুলাই ২০২৫ ১৫ : ৩৬Akash Debnath
আজকাল ওয়েবডেস্ক: কিংবদন্তি, বিতর্ক ও নিষেধাজ্ঞা। ইন্দোনেশিয়ায় কিছুদিন আগেও প্রচলিত ছিল এমন এক যৌন তীর্থ যা বিতর্কের ঢেউ তুলেছিল গোটা বিশ্বে। ইন্দোনেশিয়ার মধ্য জাভায় অবস্থিত একটি পাহাড় ‘গুনুং কেমুকুস’। এই পাহাড়টি ‘সেক্স মাউন্টেন’ নামেও পরিচিত। আর সেই পাহাড়কে কেন্দ্র করেই এক অদ্ভুত প্রথা বহু বছর ধরে প্রচলিত ছিল।
কিংবদন্তি অনুযায়ী, এটি এমন একটি তীর্থ ক্ষেত্র যেখানে কোনও মনোবাঞ্ছা পূরণ করতে হলে, বিশেষ করে আর্থিক স্বচ্ছলতা আনতে হলে, পাহাড় চূড়ায় সঙ্গম করতে হয়। ষোড়শ শতাব্দীতে এখানে এক রাজপুত্র ছিলেন, নাম পাঙ্গেরান সামোদ্র। সৎমা নিয়াই অন্ত্রোউলান-এর তাঁর প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। কিংবদন্তি অনুযায়ী, তাঁরা দুজনে এই গুনুং কেমুকুস পাহাড়ে এসে গোপনে মিলিত হতেন। কিন্তু একদিন মিলনের সময়ই তাঁরা ধরা পড়ে যান এবং তাঁদের হত্যা করা হয়। তাই পাহাড়ের উপরেই রয়েছে তাঁদের সমাধি।
এই ঘটনার পরিপ্রেক্ষিতে এক অদ্ভুত বিশ্বাস জন্মায় স্থানীয়দের মধ্যে। স্থানীয় বিশ্বাস অনুযায়ী যদি কোনও ভক্ত তাঁদের অসমাপ্ত মিলনের স্মৃতিকে সম্মান জানিয়ে একই কাজ করেন, তাহলে তাঁর ভাগ্য খুলে যাবে। এই বিশ্বাস অনুযায়ী, তীর্থযাত্রীদের ৩৫ দিন অন্তর অন্তর মোট সাতবার ওই সমাধির সামনে অপরিচিত ব্যক্তির সঙ্গে শারীরিক ভাবে মিলিত হতে হতো। জাভানিজ ক্যালেন্ডারের ‘জুমাত পন’ বা পন শুক্রবার দিনটিকে এই প্রথার জন্য সবচেয়ে শুভদিন বলে মনে করা হতো। সেকারণে এই সময় ‘পন উৎসব’ নামে একটি যৌন উৎসবও হত পাহাড়ের উপর।
সময়ের সঙ্গে সঙ্গে এই আধ্যাত্মিক প্রথাটি আসল উদ্দেশ্য থেকে সরে যায়। এবং পাহাড়টি এক বিশাল অবৈধ যৌন ব্যবসার কেন্দ্রে পরিণত হয়। সারা ইন্দোনেশিয়া এমনকি বিদেশ থেকেও বহু মানুষ ভাগ্য ফেরানোর আশায় এখানে আসতেন এবং এই প্রথার আড়ালে সেখানে ব্যাপক হারে দেহব্যবসা চলত। এইচআইভি/এইডস সংক্রমণের আশঙ্কাও মারাত্মকভাবে বেড়ে গিয়েছিল।
২০১৪ সালে একটি আন্তর্জাতিক সংবাদমাধ্যমে বিষয়টির উপর একটি তথ্যচিত্র প্রচারিত হয়। তার পরই বিশ্বজুড়ে তীব্র সমালোচনা শুরু হয় এই লোকাচার নিয়ে। আন্তর্জাতিক চাপের মুখে ইন্দোনেশিয়ার সরকার নড়েচড়ে বসে। ২০১৪ সালের শেষ দিকে কঠোরভাবে এই প্রথা নিষিদ্ধ ঘোষণা করা হয়। বর্তমানে গুনুং কেমুকুসকে একটি পারিবারিক ও ধর্মীয় পর্যটন কেন্দ্র হিসেবে নতুন করে গড়ে তোলা হয়েছে।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?