মঙ্গলবার ২৮ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

কলকাতা | কলকাতা থেকে ব্যাঙ্ককগামী উড়ানে টেকঅফের সময়েই ধরা পড়ল যান্ত্রিক ত্রুটি, বড় বিপদ থেকে রক্ষা

Rajat Bose | ০৫ জুলাই ২০২৫ ১৪ : ৫৭Rajat Bose

আজকাল ওয়েবডেস্ক:‌ কলকাতা থেকে ব্যাঙ্ককগামী বিমানে যান্ত্রিক ত্রুটি। উড়ানের ঠিক আগে যাত্রীভর্তি বিমানে ধরা পড়ে যান্ত্রিক ত্রুটি। আপাতত সমস্যা সমাধানের চেষ্টা চলছে। বিমান সংস্থার তরফে যাত্রীদের হোটেলে রাখার ব্যবস্থা করা হয়েছে। এই ঘটনায় ফের বিমানযাত্রার নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠে গেল। 


থাই লিয়ন সংস্থার SL243 বিমানটিতে টেকঅফের ঠিক আগে যান্ত্রিক ত্রুটি ধরা পড়ে। শনিবার রাতে কলকাতা বিমানবন্দর থেকে থাইল্যান্ডের ব্যাঙ্কক রওনা দেওয়ার কথা ছিল বিমানটির। রানওয়ের দিকে ছুটতেও শুরু করে বিমানটি। ঠিক সেই সময়ই বিপত্তি দেখা দেয়। 


জানা গেছে, শনিবার রাত ২টো ৩৫ মিনিটে কলকাতা থেকে ব্যাঙ্কক যাওয়ার কথা ছিল এই আন্তর্জাতিক বিমানটির। নির্ধারিত সময়ের আগেই বিমানে যাত্রীদের তোলা হয়। বিমানটি নির্দিষ্ট সময়ে রানওয়ের দিকে ছুটতেও শুরু করে। কিন্তু বাঁক নিয়ে রানওয়েতে ওঠার মুখে আচমকা দাঁড়িয়ে যায় বিমানটি। বিমানটির ফ্ল্যাপ বিকল হয়ে যায় বলে খবর।


ওই ঘটনার পর প্রায় ঘণ্টা তিনেক যাত্রীদের বিমানের মধ্যেই বসিয়ে রাখা হয়েছিল বলে অভিযোগ। যাত্রীরা জানিয়েছেন, বিমানের শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র কাজ করছিল না। চরম সমস্যায় পড়তে হয় তাঁদের। শেষ পর্যন্ত শনিবার ভোর ৫.৩০ নাগাদ বিমান সংস্থার তরফে জানানো হয় যে, বিমানটিতে যান্ত্রিক গোলযোগ ধরা পড়েছে। বিমানটি উড়তে পারছে না। এরপর যাত্রীদের বিমান থেকে নামিয়ে আনা হয়। আপাতত হোটেলে তাঁদের থাকার ব্যবস্থা করেছে বিমান সংস্থা। বিমান সংস্থার তরফে জানানো হয়েছে, ওই বিমানটিতে মেরামতির কাজ চলবে। রবিবার ভোর ৪টে নাগাদ ওই বিমানে চাপিয়েই সকলকে ব্যাঙ্কক নিয়ে যাওয়া হবে বলে যাত্রীদের জানিয়েছে বিমান সংস্থা। 

ফাইল ছবি


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া