মঙ্গলবার ০৫ মে ২০২৬
সম্পূর্ণ খবর
AD | ০৫ জুলাই ২০২৫ ১৪ : ১৫Abhijit Das
আজকাল ওয়েবডেস্ক: বিশ্বের অন্যতম ভূমিকম্পপ্রবণ দেশ জাপান। সম্প্রতি সে দেশের সরকার একটি রিপোর্টে দাবি করেছিল, নানকাই ট্রফ বা নানকাই ভূতাত্ত্বিক খাত বরাবর ‘মহাভূমিকম্প’-এর ফলে কাঁপতে পারে জাপানের বিস্তীর্ণ এলাকা।
জাপানি মাঙ্গা শিল্পী রিও তাতসুকির ভবিষ্যদ্বাণীও একই রকম প্রায়। তাঁকে কখনও কখনও 'নতুন বাবা ভাঙ্গা' বলা হয়। তাঁর ভবিষ্যদ্বাণী অনুযায়ী ৫ জুলাই, ২০২৫-এ ভয়ানক ভূমিকম্প হবে জাপানে। তাতসুকির ভবিষ্যদ্বাণী কি সত্যি প্রমাণিত হতে চলেছে? আশ্চর্যজনকভাবে, তিনি যে জায়গার কথা তিনি বলেছিলেন ঠিক সেখানেই গত ২ জুন মাউন্ট শিনমোয়েডাকে আগ্নেয়গিরিতে অগ্ন্যুৎপাত হয়েছে। এর ফলে বিস্তীর্ণ এলাকা আগ্নেয়গিরি ছাই এবং ধুলোয় ঢেকে গিয়েছে। এর ঠিক একদিন আগেই টোকারা দ্বীপপুঞ্জে ভূমিকম্প অনুভূত হয়েছিল। রিখটার স্কেলে যার তীব্রতা ছিল ৫.৫।
১৯৯৯ সালে প্রকাশিত রিও তাতসুকির "দ্য ফিউচার আই স" বইয়ে এই ভয়াবহ ভবিষ্যতের কথা লেখা রয়েছে। অনেকেই এই ভবিষ্যদ্বাণী প্রসঙ্গে বলেছেন, জাপান এবং ফিলিপাইনের মধ্যে সমুদ্রের তলদেশে বিভক্তির ফলে সুনামি বা ভূমিকম্প হতে পারে। এই ভয়াবহ ভূমিকম্পকে ২০১১ সালের ভূমিকম্প ও সুনামির সাথে তুলনা করা হচ্ছে। তবে এটি এর চেয়েও ভয়াবহ হতে পারে। কারণ এই ভূমিকম্প রিখটার স্কেলে ৮ থেকে ৯ মাত্রার বা তার বেশি হতে পারে। এর ফলে লক্ষ লক্ষ মানুষের মৃত্যুর সম্ভাবনা রয়েছে। কোটি কোটি টাকার ক্ষতি হতে পারে। জাপান আবহাওয়া সংস্থা (জেএমএ) এই সতর্কতা জারি করেছে।
নানকাই ভূতাত্ত্বিক খাতের দৈর্ঘ্য প্রায় ৮০০ কিলোমিটার। টোকিয়োর পশ্চিমে শিজুয়োকা থেকে দক্ষিণে কিয়ুশু দ্বীপ পর্যন্ত বিস্তৃত রয়েছে সেটি। এই খাত আসলে দু’টি টেকটনিক পাতের সংযোগস্থল। জাপান যে পাতের উপর রয়েছে, ক্রমে তার নীচে প্রবেশ করছে ফিলিপাইন সাগর টেকটনিক পাত। বিশ্বের সবচেয়ে ভূমিকম্পপ্রবণ দেশগুলির মধ্যে একটি। শক্তিশালী ভূমিকম্প সহ্য করতে পারে তা নিশ্চিত করার জন্য কঠোর নির্মাণ নিয়মকানুন বাস্তবায়ন করেছে দেশটি। প্রায় সাড়ে ১২ কোটি মানুষের বসবাস দেশটিতে। প্রতিবছর গড়পড়তা দেড় হাজার কম্পন অনুভূত হয় জাপানে।
সাম্প্রতিক সময় জাপানে সবচেয়ে বড় ভূমিকম্প হয়েছিল ২০১১ সালে। রিখটার স্কেলে ৯ মাত্রার ভূমিকম্পের ফলে সুনামির উৎপত্তি হয়েছিল। সেই বিপর্যয়ে প্রায় সাড়ে ১৮ হাজার মানুষের মৃত্যু হয়েছিল। ক্ষয়ক্ষতি হয়েছিল বিপুল। ফুকুশিমা পরমাণু বিদ্যুৎকেন্দ্রের তিনটি রিঅ্যাক্টর ক্ষতিগ্রস্ত হয়েছিল। যা কি না চেরনোবিলের বিপর্যয়ের পর বিশ্বে সবচেয়ে বড় পরমাণু বিপর্যয় ছিল। ক্ষয়ক্ষতির পরিমাণ ছিল ১৬.৯ ট্রিলিয়ন ইয়েন (১১২ বিলিয়ন মার্কিন ডলার)। ২০২৪ সালে ৭.১ মাত্রার ভূমিকম্পে ১৪ জনের মৃত্যুর পর প্রথম মহাকম্প নিয়ে সতর্কতা জারি করেছিল জাপান সরকার। রিপোর্টে আরও বলা হয়েছে এই বিপর্যয়ের ফলে দেশের মোট জনসংখ্যার ১০ শতাংশ মানুষকে অন্যত্র সরিয়ে ফেলতে হবে।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?