মঙ্গলবার ০৫ মে ২০২৬
সম্পূর্ণ খবর
AD | ০৫ জুলাই ২০২৫ ১৩ : ৩৮Abhijit Das
আজকাল ওয়েবডেস্ক: প্রবল বৃষ্টিতে বিধ্বস্ত আমেরিকার টেক্সাস। ভারী বৃষ্টিপাতে কারণে টেক্সাসের গুয়াদালুপে নদীতে হড়পা বানের সৃষ্টি হয়েছে। জলের তোড়ে ভেসে গিয়েছেন অনেকেই। এখনও পর্যন্ত ২৪ জনের দেহ উদ্ধার করা সম্ভব হয়েছে। মৃত্যুর সংখ্যা আরও বৃদ্ধি পেতে পারে বলে আশঙ্কা। টেক্সার কর্তৃপক্ষ জানিয়েছে, নিখোঁজদের মধ্যে ২৩ থেকে ২৫ জন স্কুলছাত্রী রয়েছে গুয়াদালুপে নদীর তীরে সামার ক্যাম্প করতে গিয়েছিল।
এক রাতে ৩০০ মিলিমিটার বৃষ্টিপাতের পর, সান আন্তোনিও থেকে প্রায় ১০৫ কিলোমিটার (৬৫ মাইল) উত্তর-পশ্চিমে দক্ষিণ-মধ্য টেক্সাস হিল কান্ট্রিতে অবস্থিত কের কাউন্টির কিছু অংশে আকস্মিক বন্যার কারণে জরুরি অবস্থা ঘোষণা করেছে মার্কিন জাতীয় আবহাওয়া পরিষেবা। টেক্সাসের লেফটেন্যান্ট গভর্নর ড্যান প্যাট্রিক জানিয়েছেন, প্রায় ৭০০ জন ওই ক্যাম্পটিতে ছিল। তার মধ্যে ২৩ জনের খোঁজ মিলছে না। এর অর্থ এই নয় যে তারা মারা গিয়েছে। ওই পড়ুয়ারা হয়তো হারিয়ে যায়নি। তারা প্রাণ বাঁচাতে গাছের উপর আশ্রয় নিয়েছে বা তাদের সঙ্গে যোগাযোগ করা যাচ্ছে না। নিখোঁজদের সন্ধানে উদ্ধার অভিযান চলছে।
ড্যান আরও জানিয়েছেন, শুক্রবার টেক্সাসের দক্ষিণ-পশ্চিম প্রবল বৃষ্টিপাতের ফলে গুয়াদালুপ নদীর জলের উচ্চতা ৮ মিটার (২৬ ফুট) বৃদ্ধি পেয়েছে। ১৪টি হেলিকপ্টার এবং এক ডজন ড্রোন এবং উদ্ধারকারী দলগুলি উদ্ধারকাজ জারি রেখেছে।
আবহাওয়া বিভাগ জানিয়েছে, ওই এলাকাগুলিতে আরও বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। প্যাট্রিক বলেন, "হাল্কা বৃষ্টিপাত হলেও এলাকাগুলিতে আরও বন্যা হতে পারে। পশ্চিম ও মধ্য টেক্সাসের পাশাপাশি আগামী ২৪ থেকে ৪৮ ঘন্টায় সান আন্তোনিও থেকে ওয়াকো পর্যন্ত আকস্মিক বন্যার সম্ভাবনা রয়েছে।"
হড়পা বানে প্রতিক্রিয়া জানিয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প লিখেছেন, “বন্যা পরিস্থিতি ভয়াবহ।“
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?