শনিবার ০২ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Soma Majumdar | | Editor: শ্যামশ্রী সাহা ০৫ জুলাই ২০২৫ ১২ : ০৬Soma Majumder
আজকাল ওয়েবডেস্কঃ কথায় রয়েছে, কিছু মানুষের বুক ফাটে তবু মুখ ফোটে না। অত্যন্ত চাপা স্বভাবের হওয়ায় তাঁরা মনের কথা গুছিয়ে বলতে পারেন না। আবার অনেকে নিজের কথা বললেও সঠিকভাবে অনুভূতি প্রকাশ করতে পারেন না। কিন্তু যদি এমন হতো যে কথা না বলেও একে উপরের মনের ভাবনা বুঝতে পারতেন! শুনতে অবিশ্বাস্য লাগলেও এবার কোনও শব্দ প্রয়োগ না করেও নিজের মনকে সরাসরি এক বা একাধিক ব্যক্তির সঙ্গে সংযুক্ত করতে পারবেন। সম্প্রতি এমনই অভিনব সাফল্য পেয়েছেন বিজ্ঞানীরা।
প্রথমবার বিজ্ঞানীরা তিনজনের মনকে একসঙ্গে যুক্ত করতে সফল হয়েছেন। যার মাধ্যমে তিন জন মানুষ একে অপরের সঙ্গে সরাসরি ভাবনা প্রকাশ করতে পারবেন। অর্থাৎ কেবল চিন্তাভাবনা করেই আপনি কাউকে বার্তা পাঠাতে বা গ্রহণ করতে পারবেন। যা একসময় বিজ্ঞানে কল্পনা বলে মনে হত, তা এখন বাস্তবায়িত হতে চলেছে।
বিজ্ঞানীরা ‘ব্রেইননেট’ নামে একটি সিস্টেম তৈরি করেছেন যা তিনজন মানুষের মস্তিষ্ককে একসঙ্গে সংযুক্ত করতে পারে। এই ব্যবস্থায় দু’জন ব্যক্তি মস্তিষ্কের সংকেত ছাড়া আর কোনও কিছু ব্যবহার না করেই তৃতীয় ব্যক্তির কাছে তথ্য পাঠাতে পারেন। এই সিস্টেমটি মস্তিষ্কের কার্যকলাপ পড়ার জন্য ইইজি (EEG) ইলেকট্রোড এবং যার কাছে তথ্য যাচ্ছে তাঁর মস্তিষ্কে চিন্তাভাবনা প্রবেশ করানোর জন্য টিএমএস (TMS) অর্থাৎ ট্রান্সক্র্যানিয়াল ম্যাগনেটিক স্টিমুলেশন ব্যবহার করে।
এখানেই শেষ নয়। যুগান্তকারী পরীক্ষায়, গবেষকরা কোনও ফোন, ইন্টারনেট নয়, শুধুই চিন্তার শক্তির মাধ্যমে ভারত থেকে ফ্রান্সে "হ্যালো" এর মতো শব্দ সম্বলিত একটি বার্তা একজনের মন থেকে আরেকজনের মনে পাঠাতে সক্ষম হয়েছেন। অর্থাৎ এটি পরিষ্কার যে ইন্টারনেটের সঙ্গে যেমন বিভিন্ন যন্ত্রের যোগ থাকে, তেমনই মানুষের মস্তিষ্ক শীঘ্রই অন্যান্য মস্তিষ্কের নেটওয়ার্কের সঙ্গে সংযুক্ত হতে পারবে। এক ধরণের "ইন্টারনেট অফ মাইন্ডস" আসতে চলেছে যেখানে চিন্তাভাবনা, তথ্য এমনকী আবেগও সরাসরি একে অপরের সঙ্গে ভাগ করে নেওয়া যাবে।
এই প্রযুক্তি স্নায়ুবিজ্ঞান, কৃত্রিম বুদ্ধিমত্তা এবং মানব যোগাযোগের সীমানা পুনর্নির্ধারণ করতে প্রস্তুত। শীঘ্রই এমন এক ভবিষ্যৎ আসতে চলেছে যেখানে সহজ মানসিক সংযোগের মাধ্যমে জটিল ধারণা, বেদনা, আনন্দ, এমনকী জ্ঞানও তাৎক্ষণিকভাবে ভাগ করা যাবে। যদিও আপাতত সবটাই প্রাথমিক পর্যায়ে রয়েছে, তবে এটি কার্যকরী হলে এক নতুন যুগের সূচনা হবে- এমন একটি যুগ যেখানে নীরবতা সবচেয়ে অর্থপূর্ণ ভাষা হয়ে উঠবে।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?