শুক্রবার ০১ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Rajat Bose | ০৫ জুলাই ২০২৫ ০৯ : ২০Rajat Bose
আজকাল ওয়েবডেস্ক: সামনেই বিহার বিধানসভা ভোট। তার আগেই খুন হয়ে গেলেন বিহারের এক বিজেপি নেতা। জানা গেছে বিজেপি নেতা গোপাল খেমকাকে তাঁর পাটনার বাড়ির সামনে শুক্রবার রাতে গুলি করা হয়। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। আততায়ীকে এখনও ধরতে পারেনি পুলিশ। সিসিটিভি ফুটেজ দেখে আততায়ীকে চিহ্নিত করার চেষ্টা করছে পুলিশ।
গোপাল খেমকা পেশায় ছিলেন ব্যবসায়ী। পাশাপাশি বিজেপি নেতা হিসেবেও এলাকায় পরিচিত ছিলেন। পাটনার গান্ধী ময়দান থানা এলাকায় পানাচে হোটেলের কাছে ‘টুইন টাওয়ার’ সোসাইটিতে থাকতেন গোপাল। শুক্রবার রাতে অন্যান্য দিনের মতোই কাজ সেরে বাড়ি ফিরছিলেন তিনি। অভিযোগ, যখন বাড়ির খুব কাছে তিনি, সেই সময়ে তাঁকে গুলি করা হয়। কত রাউন্ড গুলি চালানো হয়েছে, তা স্পষ্ট নয়। গুলি করেই আততায়ী পালিয়ে যায়। লুটিয়ে পড়েন গোপাল। পুলিশ জানিয়েছে, ঘটনাস্থলেই গোপালের মৃত্যু হয়। পুলিশ ঘটনাস্থলে এসে দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায়।
পুলিশ এই ঘটনার পর এলাকা ঘিরে রেখেছে। তদন্ত চলছে। আততায়ীকে খুঁজে বের করার চেষ্টা করছে পুলিশ। প্রসঙ্গত, কয়েক বছর আগে গোপালের পুত্র গুঞ্জন খেমকাকেও খুন করা হয়েছিল। আর এবার ভোটের আগে খুন হতে হল গোপালকে। শনিবার সকালে গোপালের বাড়িতে যান স্থানীয় বিজেপি নেতা রামকৃপাল যাদব। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়েছিলেন এলাকার নির্দল সাংসদ পাপ্পু যাদব ওরফে রাজেশ রঞ্জনও। আর বিরোধীরা নীতীশ কুমার পরিচালিত বিহারের জেডিইউ সরকারকে তুলোধনা করছেন।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?