মঙ্গলবার ০৫ মে ২০২৬
সম্পূর্ণ খবর
RD | ০৪ জুলাই ২০২৫ ২২ : ৫৬Rajit Das
আজকাল ওয়েবডেস্ক: পাকিস্তানের মন্ত্রী বিলাওয়াল ভুট্টো জারদারি এক চমকপ্রদ দাবি করে শোরগোল ফেলেছেন। তাঁর দাবি, জইশ-ই-মোহাম্মদ প্রধান মাসুদ আজহার কোথায় আছে তা ইসলামাবাদ জানে না। তাঁর কথায়, ভারত যদি তথ্য দেয় যে সে পাকিস্তানের মাটিতে আছে, তাহলে ওই জঙ্গি নেতাকে 'অত্যন্ত আন্দের সঙ্গে' গ্রেপ্তার করা হবে।
মাসুদ আজহার ভারতের অন্যতম মোস্ট-ওয়ান্টেড সন্ত্রাসবাদী। জইশ-ই-মোহাম্মদ প্রধান মাসুদ ২০০১ সালের সংসদ হামলা, ২৬/১১ মুম্বই হামলা, ২০১৬ সালের পাঠানকোট হামলা এবং ২০১৯ সালের পুলওয়ামা হামলার সঙ্গে প্রত্যক্ষভাবে জড়িত। ২০১৯ সালে রাষ্ট্রসংঘ মাসুদ আজহারকে আন্তর্জাতিক জঙ্গি হিসেবে ঘোষণা করেছে। ১৯৯৯ সালে কান্দাহার বিমান ছিনতাইয়ের পর আইসি-৮১৪ এর যাত্রীদের পরাণের বিনিময়ে আজহারকে মুক্তি দিয়েছিল ভারত।
মাসুদ আজহার এবং লস্কর-ই-তৈয়বা প্রধান হাফিজ সাইদকে হস্তান্তরের জন্য ভারত দীর্ঘ্যদিন ধরে পাকিস্তানের কাছে দাবি করে আসছে। তবে কর্ণপাত করতে রাজি নয় ইসলামাবাদ। এই দুই জঙ্গি নেতার সক্রিয় থাকার প্রমাণ থাকা সত্ত্বেও ইসলামাবাদ অজ্ঞতার ভান করে আসছে।
আল জাজিরার সঙ্গে এক সাক্ষাৎকারে, পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) প্রধান বিলাওয়াল ভুট্টো তথা পাক মন্ত্রী বলেছেন যে, "সাইদ পাকিস্তানে মুক্ত মোটেই নন এবং আজহার আফগানিস্তানে থাকতে পারেন।"
নিউ ইয়র্ক টাইমসের একটি প্রতিবেদনে বলা হয়েছে যে, সাইদ মুক্ত। তার জবাবে বিলাওয়াল ভুট্টো বলেছেন, "এটা সঠিক নয়। বাস্তবে এটা ঠিক নয় যে হাফিজ সাইদ একজন মুক্ত ব্যক্তি। তিনি পাকিস্তানি রাষ্ট্রের হেফাজতে আছেন। আর মাসুদ আজহারকে, আমরা গ্রেপ্তার বা তাকে শনাক্ত করতে পারিনি। আফগান জিহাদের প্রেক্ষাপটে তাঁর অতীত বিবেচনা করে, আমাদের বিশ্বাস যে তিনি আফগানিস্তানে আছেন।"
বিলাওয়াল ভুট্টো আরও বলেছেন যে, "ভারত সরকার যদি আমাদের তথ্য দিয়ে জানায় যে মাসুদ আজহার পাকিস্তানের কোথায় আছেন, তবে আমরা তাকে গ্রেপ্তার করতে পেরে খুশি হব। বাস্তবতা হল, ভারত সরকার তা করে না..."
আজহার সম্পর্কে ভারত কেন তথ্য দেবে, অথবা পাকিস্তান কেন তার জন্য অপেক্ষা করবে? এই প্রশ্নের জবাবে পিপিপি প্রধান বলেন, "যখন আপনার কোনও দেশের সঙ্গে সন্ত্রাসবাদ বিরোধী সহযোগিতা থাকে, তখন আমরা আমাদের উদ্বেগের বিভিন্ন তথ্য সরবরাহ করি, তারা তাদের উদ্বেগের বিষয়ে যেকোনও তত্য সরবরাহ করে। এভাবেই আমরা লন্ডনে, নিউইয়র্কে, পাকিস্তানে হামলা ব্যর্থ করতে পেরেছি।"
বিলাওয়ালের কথায়, "আফগানিস্তানের বর্তমান শাকদের পাশ্চাত্য শক্তি একসময়ে জহ্গি বলত, বর্তমানে তাদের আফগানিস্তানের দায়িত্বে থাকা লোক বলে অবিহিত করে। পাকিস্তানের পক্ষে আফগানিস্তানের ভেতরে ঢুকে মাসুদকে খুঁজে বার করা অসম্ভব কাজ। মনে রাখতে হবে যে, ন্য়াটোও আফগানিস্তানে গিয়ে তেমন কিছু করতে পারেনি। যা করতে অক্ষম ছিল তা করা সম্ভব নয়। পাকিস্তানের পক্ষে মাসুদ বা কোনও জঙ্গিকে সক্রিয় দেখতে চাওয়ার কোনও কারণ নেই।"
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?