শুক্রবার ০১ মে ২০২৬

সম্পূর্ণ খবর

দেশ | লম্বা ১২৫ ফুট হলেও চওড়া মাত্র ৩ ফুট! অভিনব নকশার এই বাড়িই এখন ভাইরাল

RD | ০৪ জুলাই ২০২৫ ১৯ : ৪৭Rajit Das

আজকাল ওয়েবডেস্ক: বাড়ির দৈর্ঘ্য ১২৫ ফুট, প্রস্থ সামনের দিক থেকে ২০ ফুট হলেও পিছনের দিক থেকে মাত্র ৩ ফুট! বিহারের খাগারিয়া পৌর পরিষদ এলাকার ৫ নম্বর ওয়ার্ড কুতুবপুরের এই বাড়ি যেন চূড়ান্ত চমক। বাড়িটির অদ্ভুত নির্মাণ ঘিরে ঝড় উঠেছে সোশাল মিডিয়ায়। 

কুতুবপুরের এই অনন্য বাড়িটি সুনীল কুমারের। সুনীলের নুড়ি, বালি এবং সিমেন্ট ব্যবসা রয়েছে। ২০১৬ সালে চমকভরা এই বাড়ির নকশা খাগারিয়া র‍্যাঙ্কোর ইঞ্জিনিয়ার নীরজ কুমার তৈরি করেছিলেন। নীরজ জানান যে, জমির আকার মাথায় রেখে তিনি একটি বিশেষ নকশা তৈরি করেছিলেন, যা বানাতে তাঁর ১০ থেকে ১৫ দিন সময় লেগেছিল। 

শুধুমাত্র নীচতলা নির্মাণে প্রায় ৫ থেকে ৬ মাস সময় লেগেছিল এবং এই সময়ের মধ্যে প্রায় ১২০০ শ্রমিক কাজ করেছিলেন। বাড়ির নীচতলায় আনুমানিক ৩০ থেকে ৩৫ লক্ষ টাকা খরচ হয়েছে। এতে ১০x১২ ফুটের একটি শোবার ঘর, ৩x৪ ফুটের শৌচাগার এবং ৬x৭ ফুটের রান্নাঘর রয়েছে। এই বাড়িটিদেখতে অভিনব, লতার সঙ্গেই বাড়ির ঘরগুলি বাতাসযুক্ত এবং ভূমিকম্প প্রতিরোধী বলেও জানা গিয়েছে।

 

সুনীল কুমার জানিয়েছেন, তিনি এই বাড়িটি বাধ্যবাধকতা থেকে নয়, বরং শখের বশে তৈরি করেছেন। তাঁর দাবি, জমির আকারের কথা মাথায় রেখে তিনি ভিন্ন এবং অনন্য কিছু করার কথা ভেবেছিলেন। আপাতত সুনীল কুমারের পুরো পরিবার- মা প্রমিলা দেবী, স্ত্রী পিঙ্কি দেবী এবং সন্তানরা এই বাড়িতে সুখে বসবাস করছে। 

সুনীলরা তিন ভাই। তাঁর পরিবারের সদস্য সংখ্যা আট সজন। প্রত্যেকেই এই বাড়িতে শান্তিতে মিলেমিশে বসবাস করছে। বাড়ির অনন্য কাঠামো, মজবুত নির্মাণ এবং আকর্ষণীয় নকশা এখন এটিকে খাগরিয়ার একটি প্রধান আকর্ষণ করে তুলেছে।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া