শনিবার ০২ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Soma Majumdar | | Editor: শ্যামশ্রী সাহা ০৪ জুলাই ২০২৫ ১৮ : ৫৯Soma Majumder
আজকাল ওয়েবডেস্কঃ মাত্র ৪২ বছর বয়সে থমকে গিয়েছে শেফালি জারিওয়ালার জীবন। হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ‘কাঁটা লাগা গার্ল’-এর। নিয়মিত শরীরচর্চা করা, নিয়মে থাকা শেফালি কীভাবে মাত্র ৪২ বছর বয়সে প্রাণ হারালেন, তা নিয়ে চলছে বিস্তর জল্পনা। তাঁর আকস্মিক মৃত্যুর কারণ কি অ্যান্টি-এজিং চিকিৎসা? শেফালির ঘনিষ্ঠ বন্ধু এবং অভিনেত্রী পূজা ঘাই দাবি করেছেন, মৃত্যুর দিন শেফালি আইভি ড্রিপ নিয়েছিলেন। তদন্তে পুলিশ জানতে পেরেছে, শেফালি প্রায় এক দশক ধরে অ্যান্টি এজিং ইনফিউশন এবং ওষুধ সেবন করতেন। মৃত্যুর দিন শেফালি ধর্মীয় কারণে উপবাস করেছিলেন শেফালি। তবুও বিকেলে এই ইনজেকশন নেন। তবে কি শেফালির মৃত্যুর পিছনে আইফি ড্রিপ? কতটা বিপজ্জনক এই পদ্ধতি? তা নিয়ে উঠেছে প্রশ্ন।
কী এই আইভি ড্রিপ
শরীরের প্রয়োজনীয় ভিটামিন, খনিজের ঘাটতিই নিমেষে মেটাতে পারে আইভি বিউটি ড্রিপ। রোগীর শরীরের চাহিদা অনুযায়ী শিরায় চ্যানেল করে স্যালাইনের মাধ্যমে প্রয়োজনীয় পুষ্টিকর তরল সরাসরি রক্তে প্রবেশ করানো হয়। সাধারণত সহজে রক্তের মাধ্যমে কোষে মেশে এমন ক্রিস্টালয়েড সলিউশন অর্থাৎ ছোট মলিকিউলের তরল দেওয়া হয়। ফলে শরীর সব পুষ্টি তাড়াতাড়ি পেয়ে যায়। চিকিৎসাবিজ্ঞানের উন্নতির সঙ্গে তাল মিলিয়ে বিশ্বজুড়ে ঝড় তুলেছে এই থেরাপি। আইভি বা ইন্ট্রাভেনাস ড্রিপের মাধ্যমে একেবারে শিরায় তরল, পুষ্টি ও ওষুধ সরাসরি রক্তপ্রবাহে সরবরাহ করানো হয়। দেশ-বিদেশের তারকারা তো বটেই, বর্তমানে সাধারণ মানুষের মধ্যেও আইভি ড্রিপ জনপ্রিয় হয়ে উঠেছে।
কীভাবে কাজ করে
আইভি বিউটি ড্রিপ শরীরে যেমন পুষ্টির ঘাটতি মেটায়, তেমনই ত্বককে পুনরুজ্জীবিত করে। আসলে এই থেরাপিতে সরাসরি রক্তে দেওয়া হয় ভিটামিন, অ্যান্টিঅক্সিড্যান্ট আর নানা পুষ্টিকর উপাদান। ফলে শরীর দ্রুত সেই পুষ্টিগুলো শোষণ করতে পারে। ওষুধ কিংবা অন্যান্য পদ্ধতির তুলনায় খুব তাড়াতাড়ি ত্বক হয়ে ওঠে সতেজ, জেল্লাদার। চুল পড়া, ত্বকে বার্ধক্যের ছাপ, শরীরের কোনও ব্যথা ইত্যাদি থেকেও মুক্তি দিতে পারে আইভি ড্রিপ।সার্বিকভাবে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়।
কারা এই থেরাপি নিতে পারেন
১৮ বছর বয়সের পরে যে কেউ এই থেরাপি নিতে পারেন। শুধু গোটা শরীরের ত্বকের জেল্লা বাড়ানোই নয়, একাধিক চিকিৎসার উদ্দেশ্যেও এটি সুফল দিতে পারে। কারওর ত্বকে জেল্লা দরকার হলে, খেলোয়াড় কিংবা যে কারওর শরীরে এনার্জি কম অনুভূত হলে, শরীরে কোনও পুষ্টির অভাবে ক্লান্তিবোধ করলে, মনোপজের পরে শারীরিক-মানসিক ক্লান্তি হলে, সার্বিকভাবে দৈহিক শক্তি কম থাকলে কিংবা শরীরে আরও অনেক প্রয়োজনে আইভি ড্রিপ থেরাপি কার্যকরী। সাধারণত ৫-৬ বার সেশন নিতে হয়। এরপর শরীরের প্রয়োজন অনুযায়ী রোগীকে সেশন চালিয়ে যেতে হয়। তবে উপকার পেতে হলে নিয়মিত করতে হবে এই থেরাপি।
পার্শ্বপ্রতিক্রিয়া কী হতে পারে
বিশেষজ্ঞদের মতে, ড্রিপ থেরাপির ফলে ক্ষত, শিরা ফুলে যাওয়া, ইনজেকশনের জায়গায় সংক্রমণ বা অ্যালার্জির মতো পার্শ্বপ্রতিক্রিয়া হতে পারে। শরীরে নির্দিষ্ট কিছু ভিটামিনের অতিরিক্ত মাত্রা, বিশেষ করে এ, ডি, ই এবং কে- এর মতো ফ্যাট-দ্রবণীয় ভিটামিনের কারণে বিষাক্ততা দেখা দিতে পারে। তাই আইভি ড্রিপ দেওয়ার আগে রোগী এটি নেওয়ার জন্য উপযুক্ত কিনা সেবিষয়ে পরীক্ষা করা হয়। বেশ কয়েকটি টেস্ট করারও পরামর্শ দেওয়া হয়।
সকলের জন্য কি উপযুক্ত
আইভি থেরাপি সকলের জন্য সঠিক নয়। কিডনি রোগ, হৃদরোগ বা কিছু দীর্ঘস্থায়ী রোগে ভুগলে র ডাক্তারের সঙ্গে পরামর্শ করা উচিত। চিকিৎসক, পুষ্টিবিদের পরামর্শ ছাড়া আইভি ড্রিপ নেওয়া ঠিক নয়। শরীরের বিশেষ কোনও ক্রনিক রোগ যেমন কিডনি, হার্ট, অ্যালার্জির সমস্যা থাকলে তা থেরাপি নেওয়ার আগে অবশ্যই চিকিৎসককে জানান। একইসঙ্গে থেরাপি নেওয়ার পরে যদি কোনও সমস্যা হয় তাহলেও দ্রুত সেবিষয়ে জানানো উচিত।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?