শনিবার ০২ মে ২০২৬

সম্পূর্ণ খবর

লাইফস্টাইল | বর্ষাকালের হাজারো ঝক্কি! শরীর, ওজন বশে রাখবেন কীভাবে? পরামর্শ দিলেন বিশিষ্ট চিকিৎসক

Parama Dasgupta | | Editor: শ্যামশ্রী সাহা ০৪ জুলাই ২০২৫ ১৫ : ২৪Soma Majumder

মর্নিং ওয়াকে যাবেন? আকাশটা বড্ড কালো হয়ে আছে। ঝমঝমিয়ে নামল বলে! 
ইভনিং ওয়াক? ছিঁচকাঁদুনে বৃষ্টি শুরু আবার, কিংবা জলে-কাদায় প্যাচপ্যাচ।
ছাদে এক্সারসাইজ করবেন? বড্ড পিছল যে!
আর এমন মেঘ-বৃষ্টির দিনে আলসেমির ছোঁয়াচ তো আছেই!

অগত্যা শরীরচর্চায় ভাটার টান, মেঘলা দুপুরে বাড়ি থাকলে জমিয়ে ভাতঘুম  এবং ঝমঝমে বৃষ্টির সন্ধেয় কফি-সহ ভাজাভুজির অমোঘ টান। ব্যস! তারপর ‘আমাকে মোটা বোলো না’ বলে কান্নাকাটি! তা হলে উপায়? কী ভাবে আষাঢ়-শ্রাবণে বশে থাকবে ওজন? আর থাকবেন সুস্থ এবং ঝরঝরে? তারই পরামর্শ মিলল ওবেসিটি এবং ডায়াবেটিস বিশেষজ্ঞ ডঃ আশিস মিত্রের কাছে। 

চিকিৎসক মিত্রের মতে, বর্ষার দিনগুলোয় বাইরে গিয়ে হাঁটাহাঁটি বা ব্যায়ামের সুযোগ অনেকটা কমে যায় আবহাওয়া এবং জল-কাদার কারণে। এদিকে ওজন নিয়ন্ত্রণে রাখতে কোনও না কোনও উপায়ে শরীরচর্চা জরুরি। তাঁর কথায়, “এমন অনেক এক্সারসাইজ আছে, যা বাড়িতেই করা যায়। যেমন লাফদড়ি অর্থাৎ স্কিপিং করা যায় ঘরে, বারান্দায় বা ছাদে। আবার জগিং করার কায়দায় অল্প একটু জায়গা জুড়ে সামনে-পিছনে তিন ফুট করে দৌড়নো যায়। হাল্কা কিছু ওজন, ধরা যাক পাঁচ-ছ’পাউন্ডের কিছু নিয়ে হাতের ব্যায়াম করতে পারেন। কিংবা সিটআপ বা সাইক্লিং এর মতো করতে পারেন বিছানায় শুয়েই। বৃষ্টিবাদলের দিনে এই ধরনের হাল্কা এক্সারসাইজগুলো জারি রাখতে পারলেই ওজন নিয়ন্ত্রণে রাখা যায়।”

বৃষ্টিভেজা দিনগুলোয় মনটা আরও খাই খাই করতে থাকে যেন! সন্ধে হলেই মুচমুচে স্ন্যাকস, কুড়মুড়ে ভাজাভাজি হাতছানি দিতে থাকে কমবেশি সকলকেই! বিশেষজ্ঞ চিকিৎসক বলছেন, “ওবেসিটি অর্থাৎ স্থূলতা থেকে নিস্তার পেতে হলে এমনিতেই ভাজাভুজি খাওয়া চলবে না। অনেকেই মনে করেন, মিষ্টি খাওয়া বন্ধ করলেই ওজনের সমস্যা মিটে যায়। কিন্তু মনে রাখতে হবে, ওবেসিটি বা ডায়াবেটিসে প্রধান শত্রু কিন্তু তেল। বাইরে ভাজাভুজি, ফাস্ট ফুড বারবার গরম করা হয় বাসি তেলে। তার জন্যই সেগুলো খেতে সুস্বাদু লাগলেও তা ভীষণ অস্বাস্থ্যকর। যদি ভাজাভুজি খেতেই হয়, বাইরে থেকে আনিয়ে নয়, বাড়িতে তৈরি ঘরোয়া স্ন্যাকস খান। কম তেলে বা অলিভ অয়েলে ভাজুন। তেলবিহীন অনেক রেসিপি আছে অনেক। তেল ছাড়াও কিন্তু সিঙারা বানানো যায়। এয়ারফ্রায়ার ব্যবহার করতে পারেন। এতে তেলটা শরীরে ঢুকবে না। খাওয়াদাওয়ায় যতটা তেলের পরিমাণ কমাতে পারবেন, ওবেসিটি বা ডায়াবেটিস, ততটাই দূরে থাকবে।”

শুধু ওজন বৃদ্ধি বা মোটা হয়ে যাওয়াই নয়। বর্ষার দিনগুলোয় অনেকেই ভোগেন নানারকম পেটের সমস্যায়। চিকিৎসক মিত্রের মতে, পেটের সমস্যা এড়াতে এই মরসুমে খাওয়াদাওয়ার ক্ষেত্রে বাড়তি সাবধানতা ভীষণ জরুরি। তাঁর পরামর্শ, “এই সময়টায় বাজার থেকে শাকসব্জি, ফল যা-ই কিনুন, ভাল করে ধুয়ে নিন। ভাল করে না ধুয়ে খেলে বমি বা ডায়েরিয়ার মতো সমস্যা হতে পারে। তাতে খাওয়াদাওয়ার রুটিনে আরও বেশি সমস্যা হবে। শাক-সব্জি সবই তাই ভাল করে ফুটিয়ে খেতে হবে। বর্ষাকালে খাবারদাবারে ফাঙ্গাস হওয়ার প্রবণতা বাড়ে। এই সময়টায় বিভিন্ন রকম জীবাণুর সংক্রমণও বেশি হয়। ম্যালেরিয়া, টাইফয়েড, ডেঙ্গির মতো রোগ এই সময়টায় বাড়ে। আর তার সঙ্গী হয়ে আসে পেটের সমস্যা, যা শরীরের সুস্থতা বা ওজন, দুয়ের উপরেই প্রভাব ফেলে। এই মরসুমে তাই ফ্রিজে বেশিদিন খাবার রাখা, বারবার ফ্রিজ থেকে খাবার বার করে গরম করে খাওয়ার মতো অভ্যাসও এড়িয়ে যেতে হবে।”


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সোশ্যাল মিডিয়া