শনিবার ০২ মে ২০২৬
সম্পূর্ণ খবর
নিজস্ব সংবাদদাতা | | Editor: Syamasri Saha ০৪ জুলাই ২০২৫ ১৪ : ৫৩Akash Debnath
আজকাল ওয়েবডেস্ক: কর্মক্ষেত্রের পরিবেশ যদি বিষাক্ত বা অসহনীয় হয়ে ওঠে, তবে কর্মীদের মধ্যে মানসিক অবসাদে আক্রান্ত হওয়ার ঝুঁকি ৩০০ শতাংশ পর্যন্ত বেড়ে যেতে পারে। বিশেষ করে, ওয়ার্কিং আওয়ার বা কাজের সময় অত্যধিক লম্বা হলে এবং অত্যধিক কাজের চাপ থাকলে মানসিক স্বাস্থ্যের ওপর তার মারাত্মক প্রভাব পড়ে।
সম্প্রতি ২,০০০-এর বেশি চাকুরিজীবীর উপর করা এক বছরব্যাপী একটি সমীক্ষায় দেখা গিয়েছে, যাঁরা অস্বাস্থ্যকর পরিবেশে কাজ করেন, তাঁদের মধ্যে গুরুতর অবসাদের লক্ষণ দেখা দেওয়ার সম্ভাবনা অনেক বেশি। সপ্তাহে ৪০ ঘণ্টার বেশি কাজ করলে এই ঝুঁকি আরও বাড়তে শুরু করে। আর ৫৫ ঘণ্টার পর থেকে তা রীতিমতো বিপজ্জনক রূপ নেয়।
বিজ্ঞানপত্রিকা বিএমজে তে প্রকাশিত এই গবেষণায় জানানো হয়েছে, এই ধরনের কর্মপরিবেশে দীর্ঘস্থায়ী মানসিক চাপের ফলে মস্তিষ্কের ‘থ্রেট রেসপন্স’ ব্যবস্থা সক্রিয় হয়ে ওঠে। এর ফলে মস্তিষ্কে কর্টিসোলের মতো স্ট্রেস হরমোনের মাত্রা মারাত্মক হারে বাড়ে, যা স্মৃতিশক্তি, আবেগ নিয়ন্ত্রণ এবং সঠিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতাকে ব্যাহত করে। মস্তিষ্কের এই পরিবর্তনগুলির ফলে পরিস্থিতির সঙ্গে মানিয়ে নেওয়ার ক্ষমতা কমে যায় এবং কর্মীরা সহজেই ‘বার্নআউট’ বা অবসাদের শিকার হন।
সমীক্ষায় আরও বলা হয়েছে, কর্মক্ষেত্রে সহকর্মীদের থেকে সমর্থন না পেলে এই সমস্যা আরও গভীর হয়। তবে, সামাজিক যোগাযোগ এবং সহকর্মীদের সঙ্গে খোলামেলা আলোচনার পরিবেশ থাকলে তা মানসিক স্বাস্থ্যের জন্য রক্ষাকবচ হিসেবে কাজ করতে পারে।
গবেষকদের মতে, এই সমস্যা সমাধানে সংস্থাগুলির ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রতিটি কর্মীর কাজের পরিধি নির্দিষ্ট করা। কাজের চাপ কমানো এবং মানসিক স্বাস্থ্যরক্ষায় সহায়তার ব্যবস্থা করা সংস্থার দায়িত্বের মধ্যে পড়ে।
পাশাপাশি, ব্যক্তিগত স্তরেও কিছু পদক্ষেপ নেওয়া জরুরি। মানসিক চাপ কমানোর জন্য নিয়মিত বিরতি নেওয়া, শরীরচর্চা করা এবং পর্যাপ্ত ঘুম কর্মীদের সুস্থ থাকতে সাহায্য করে। গবেষকরা মনে করছেন, রাতারাতি একটি সংস্থার সংস্কৃতি পরিবর্তন করা কঠিন। কিন্তু ব্যক্তিগত এবং প্রাতিষ্ঠানিক স্তরে ছোট ছোট পদক্ষেপ মানসিক স্বাস্থ্য রক্ষা করতে এবং কর্মীদের ঘুরে দাঁড়ানোর ক্ষমতা বা ‘রেজিলিয়েন্স’ বাড়াতে পারে।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?