সোমবার ০৬ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

লাইফস্টাইল | মস্তিষ্কেরও বিশ্রাম দরকার! আপনি মানসিকভাবে ক্লান্ত কিনা কীভাবে বুঝবেন?

Soma Majumdar | | Editor: শ্যামশ্রী সাহা ০৪ জুলাই ২০২৫ ১৩ : ২১Soma Majumder

আজকাল ওয়েবডেস্কঃ আধুনিক ডিজিটাল যুগে কাজের মাঝে সহজেই মনসংযোগে ব্যাঘাত ঘটে৷ যার জন্য আমরা অনেক সময়েই মুড সুইং কিংবা শারীরিক ক্লান্তিকে দায়ী করে থাকি৷ কিন্তু জানেন কি শুধু মেজাজ কিংবা শরীর নয়, আপনার মস্তিষ্কও ক্লান্তিতে ভুগতে পারেন? তাই তো ঘন ঘন মনসংযোগে ব্যাঘাত ঘটা থেকে সহজ কাজ শেষ করতে সময় লাগা, সবই ইঙ্গিত পারে যে  আপনার মনের এনার্জি প্রয়োজন। কোন কোন লক্ষণ দেখলে বুঝবেন আপনি মানসিকভাবে ক্লান্ত, জেনে নিন- 

* কোনও কাজ করার সময় কি আপনার মনোযোগ খুব সহজেই বিভ্রান্ত হয়? ফোনের নোটিফিকেশন, ছোটখাটো শব্দ বা চিন্তা মনোযোগ নষ্ট করে দেয়? তাহলে হতে পারে আপনার মস্তিষ্ক ক্লান্ত হয়ে পড়েছে। বিশ্রাম দরকার মনের। 

* ক্রমশ কাজের প্রতি আগ্রহ বা উৎসাহ কমে গেলেও সতর্ক হন। অর্থাৎ আগে যেসব কাজ ভাল লাগত, এখন সেগুলোকেও বিরক্তিকর বা ক্লান্তিকর মনে হওয়া মস্তিষ্কের ক্লান্তির ইঙ্গিত দেয়। 

* পর্যাপ্ত ঘুমের পরও সারা দিন ক্লান্তি কাটে না? ঝিমুনি, ঘুম ঘুম ভাব থেকেই যায়? এর পিছনে কিন্তু থাকতে পারে মস্তিষ্কের কান্তি। 

* মস্তিষ্ক ঠিকমতো কাজ করতে না পরলে ছোট ছোট সিদ্ধান্ত নিতেও সমস্যা হয়। যেমন কী খাবেন, কী পরবেন, কার সঙ্গে কথা বলবেন—এসব সাধারণ সিদ্ধান্ত নিতেও সমস্যা হয়।

* নিজেকে একা ও আবদ্ধ মনে হওয়াও মানসিক ক্লান্তির লক্ষণ। এক্ষেত্রে কোনও বিষয়েই উৎসাহ, এনার্জি পাওয়া যায় না। 

এই ধরনের সমস্যায় ভুগলে কিছুদিন কাজ থেকে বিরতি, প্রকৃতির কাছে যাওয়া, মেডিটেশন, যোগ ব্যায়াম বা কাউন্সেলিং আপনাকে নতুন উদ্যমে ফিরিয়ে আনতে পারে।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সোশ্যাল মিডিয়া