শুক্রবার ০৩ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
Riya Patra | ০৪ জুলাই ২০২৫ ১১ : ২৯Riya Patra
নিতাই দে, আগরতলা: আরও একজন নতুন মন্ত্রী পেল ত্রিপুরা। মন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর রাজ্যপাল সহ মুখ্যমন্ত্রী ও মন্ত্রিসভার সদস্যরা ফুলের তোড়া দিয়ে অভিনন্দন জানালেন রাজ্য মন্ত্রিসভার নতুন মন্ত্রী কিশোর বর্মণকে। নলছড় বিধানসভা কেন্দ্রের বিধায়ক কিশোর বর্মণ বৃহস্পতিবার রাজ্য মন্ত্রিসভার সদস্য হিসেবে শপথ গ্রহণ করেছেন।
রাজভবনের দরবার হলে রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নান্নু তাঁকে শপথ বাক্য পাঠ করান। শপথ গ্রহণ অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ডা.মানিক সাহা উপস্থিত ছিলেন। এছাড়াও পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী, অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়, জনজাতি কল্যাণ মন্ত্রী বিকাশ দেববর্মা, যুব বিষয়ক ও ক্রীড়া মন্ত্রী টিংকু রায়, শিল্প মন্ত্রী সান্ত্বনা চাকমা, তপশিলি জাতি কল্যাণ মন্ত্রী সুধাংশু দাস, সাংসদ রাজীব ভট্টাচার্য ও কৃতি সিং দেবী, বিধায়ক মীনা রাণী সরকার, বিধায়ক রামপদ জমাতিয়া উপস্থিত ছিলেন। তবে বেশ কিছু মন্ত্রী ও শাসক দলের বিধায়ক ত্রিপুরা বিধানসভার অধ্যক্ষ ও উপাধাক্ষ সহ মুখ্য সচেতন উপস্থিত ছিলেন না। এমনকি শরীক দল তিপরা মতা-র মন্ত্রী ও বিধায়কদের দেখা যায়নি নতুন মন্ত্রীর শপথ গ্রহণ অনুষ্ঠানে।
শপথ নেওয়ার পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে নতুন মন্ত্রী কিশোর বর্মণ বলেন, 'আমি ভারতীয় জনতা পার্টির একনিষ্ঠ সৈনিক। দল যখন আমাকে যে দায়িত্ব দিয়েছে সে দায়িত্ব নিষ্ঠার সঙ্গে পালন করি। বিধায়ক হওয়ার আগেও আমি পশ্চিমবঙ্গে সাংগঠনিক কাজে ছিলাম এবং নির্বাচন জেতানোর কাজে ছিলাম। নিষ্ঠার সঙ্গে সেই কাজ আমি পালন করেছি। এখন আমি মন্ত্রী হয়েছি সাংগঠনিক কাজও প্রশাসনিক কাজে আসে এবং ২০২১ সাল থেকে আমি বিজেপি দলের বিধায়ক হয়ে সরকারের সঙ্গে কাজ করেছি। এই দুটি অভিজ্ঞতাকে সামনে রেখে আগামী দিনে রাজ্যের মন্ত্রী হিসেবে ভালোভাবে কাজ করতে পারব।'
মুখ্যমন্ত্রী রাজ্যের মন্ত্রিসভার নতুন সদস্য কিশোর বর্মণকে স্বাগত জানিয়ে বলেন, প্রধানমন্ত্রীর দিশাকে সামনে রেখে তিনি রাজ্যকে চালাবেন এবং বর্তমান মন্ত্রীরা যেভাবে রাজ্যকে চালাচ্ছেন সেভাবে চলবে সব এবং ত্রিপুরাকে সামনের দিকে এগিয়ে নেওয়ার যে মন্ত্র তিনি নিয়েছেন সেই কাজটি নতুন মন্ত্রী করবেন বলে আশা তাঁর।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?